NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

মুড ভালো থাকলে কুমিরের খালে লাফালাফি করেন পরীমনি


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৪, ০৩:৪৩ পিএম

মুড ভালো থাকলে কুমিরের খালে লাফালাফি করেন পরীমনি

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। অভিনয়, সন্তানদের নিয়ে মশগুল তিনি। তবে নানা সময় অনেক আলোচনা–সমালোচনারও জন্ম দেন এই নায়িকা। স্বাধীনচেতা এই তারকা নিজের মতো করে চলতে পছন্দ করেন, জীবনকে উদযাপন করেন।

তাকে সরব দেখা যায় সোশ্যাল মিডিয়াতেও। প্রায়ই নানা অনুভূতি ও কাজের আপডেট দেন তিনি এখানে। তবে আজ রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফেসবুকে দিয়েছেন রহস্যময় এক পোস্ট। সেই পোস্টে স্পষ্ট করে কিছু বলা নেই। নিজেকে কুমির দাবি করে লিখেছেন কিছু কথা। সেগুলো কার উদ্দেশ্যে, কী বার্তা দেয় তা স্পষ্ট নয়।

 

ঢালিউড, চলচ্চিত্র, পরীমনিমুড ভালো থাকলে কুমিরের খালে লাফালাফি করেন পরীমনি

পরী তার পোস্টে লিখেছেন, ‘আমি জীবনেও খাল কেটে কুমির আনি নাই, আমার মুড ভাল থাকলে আমি নিজেই কুমিরের খালে লাফালাফি করি!’

 

সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ‘রঙিলা কিতাব’। এই সিরিজে পরীমনির অভিনয় প্রশংসিত হয়েছে। শিগগিরই কলকাতায় মুক্তি পাওয়ার কথা রয়েছে তার চলচ্চিত্র। ‘ফেলুবক্সী’ নামের সেই সিনেমায় পরীমনির সহশিল্পী কলকাতার সোহম চক্রবর্তী।

ঢালিউড, চলচ্চিত্র, পরীমনিমুড ভালো থাকলে কুমিরের খালে লাফালাফি করেন পরীমনি

 

এদিকে, দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে এ অভিনেত্রীর সদ্য শেষ করা চলচ্চিত্র ‘ডোডোর গল্প’। সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমা পরিচালনা করেছেন রেজা ঘটক।