NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মার্চ ১৮, ২০২৬ | ৪ চৈত্র ১৪৩২
ব্রেকিং নিউজ
বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ইরানে হামলা করায় যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম প্রধানের পদত্যাগ লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ফাইনালের দুই মাস পর সেনেগালের ‘শিরোপা কেড়ে’ নতুন চ্যাম্পিয়ন ঘোষণা ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব এর খাদ্য বিতরণ পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দি‌লেন হাইক‌মিশনার প্রণয় ভার্মা কোণঠাসা হয়ে পড়ছেন ট্রাম্প, ডাকে সাড়া দিচ্ছে না যেসব দেশ যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, কড়া বার্তা স্টারমারের
Logo
logo

অস্থায়ী পাস নিয়ে সোমবার থেকে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৪, ১২:১৫ এএম

অস্থায়ী পাস নিয়ে সোমবার থেকে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা

অস্থায়ী পাস নিয়ে আগামীকাল সোমবার থেকে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তথ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে তদন্তের স্বার্থে দর্শনার্থী, সাক্ষাতপ্রার্থী ও সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে নিষেধ করা হয়েছিল।

এতে আরও বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অ্যাক্রিডিটেশন কার্ড পুনঃমূল্যায়ন করা হচ্ছে। খুব শীঘ্রই নতুন করে স্থায়ী বা অস্থায়ী অ্যাক্রিডিটেশন কার্ড বা পাস ইস্যু করা হবে। 

আগামীকাল সোমবার থেকে সাংবাদিকদের অস্থায়ী পাস প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত ২৫ ডিসেম্বর রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের একটি ভবনে আগুন লাগে। সচিবালয়ের ৭ নম্বর ভবনে ওই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৮ ইউনিট। পরে সচিবালয়ে সাংবাদিকসহ সবার প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।