NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

পাকিস্তানকে হারাতে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ১৪৮ রান


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৪, ১২:০২ এএম

পাকিস্তানকে হারাতে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ১৪৮ রান

দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করলেন বাবর আজম এবং সউদ শাকিল। যদিও বাবরের হাফ সেঞ্চুরিটা বড় হলো না। সউদ শাকিল সেঞ্চুরি করতে পারলেন না। এ দু’জন ছাড়া পাকিস্তানের আর কোনো ব্যাটার দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকান বোলারদের সামনে। যার ফলে ২৩৭ রানেই অলআউট হয়ে যেতে হলো পাকিস্তান ক্রিকেট দলকে।

সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসেই ৯০ রান পিছিয়ে ছিল পাকিস্তান। যার ফলে, দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সামনে লিডটা খুব বেশি বড় হলো না। মাত্র ১৪৭ রানের। জিততে হলে প্রোটিয়াদের করতে হবে মাত্র ১৪৮ রান।

 

প্রোটিয়া পেসার মার্কো ইয়ানসেনের হাতেই বিধ্বস্ত হতে হয়েছে পাকিস্তানি ব্যাটারদের। ১৪ ওভারে ৫২ রান দিয়ে একাই ৬ উইকেট নেন মার্কো ইয়ানসেন। বাকি চার উইকেটের ২টি নেন কাগিসো রাবাদা এবং ১টি করে উইকেট নেন করবিন বস্ক ও ড্যান পিটারসন।

দুই ওপেনার সাইম আইয়ুব ২৭ এবং শান মাসুদ করেন ২৮ রান। চার নম্বরে নামা কামরান গুলান ৪ রান করে আউট হয়ে যাওয়ার পর বাবর আজম এবং সউদ শাকিল মিলে ৭৯ রানের জুটি গড়ে তোলেন।

 

৮৫ বল খেলে ৫০ রান করে বাবর আজম আউট হয়ে যাওয়ার পর সউদ শাকিল একাই লড়াই করছিলেন। ১১৩ বলে ৮৪ রানের ইনিংস খেলে ৯ম ব্যাটার হিসেবে আউট হন তিনি।

 

এ রিপোর্ট লেখার সময় জয়ের জন্য ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ১১ রান করেছে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য এখনও ১৩৭ রান প্রয়োজন তাদের। পাকিস্তানি বোলাররা অসাধারণ কিছু করতে পারলে ভিন্ন কিছু হলেও হতে পারে।