NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মেহজাবীনের বোন মালাইকার প্রথম নাটক ইউটিউবে, সাড়া দিয়েছেন দর্শক


খবর   প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:৫১ এএম

মেহজাবীনের বোন মালাইকার প্রথম নাটক ইউটিউবে, সাড়া দিয়েছেন দর্শক

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরীর প্রথম নাটক ‘সন্ধিক্ষণ’ মুক্তি পেয়েছে কাল। গতকাল দুপুর ১২টা থেকে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে দেখা যাচ্ছে এটি। এর গল্প ভাবনা মেহজাবীন চৌধুরীর।
নিজের প্রথম নাটকে ফারহান আহমেদ জোভানকে সহশিল্পী হিসেবে পেয়েছেন মালাইকা।

গল্পে মালাইকা অভিনীত ইরার গৃহশিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন জোভান। ‘সন্ধিক্ষণ’ রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এরইমধ্যে নাটকটি বেশ সাড়া ফেলেছে। ২৪ ঘণ্টায় প্রায় দুই মিলিয়নের বেশি ভিউ হয়েছে নাটকটির।


মালাইকা চৌধুরী গত ফেব্রুয়ারিতে আদনান আল রাজীবের নির্দেশনায় একটি বিজ্ঞাপনচিত্রে প্রথমবার মডেল হন। এবার নাটকে অভিষেক হলো তার।
‘সন্ধিক্ষণ’ নাটকে একটি মৌলিক গান রয়েছে। এর শিরোনাম ‘প্রাণসখিয়া’।
এটি গেয়েছেন আরফিন রুমি ও পল্লবী রায়। এর কথা লিখেছেন ওয়াসিক সৈকত, সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ।
‘সন্ধিক্ষণ’ নাটকে আরও অভিনয় করেছেন সাদ সালমি নাওভি, ডিকন নূর, মিলি বাশার, সোহাগ আলম, জিএম মাসুদ, জাফনা সুবাইতা, সোহাগ তালুকদারসহ অনেকে। গত অক্টোবরে নাটকটির শুটিং হয়েছে ঢাকার উত্তরায়। চিত্রগ্রহণ করেছেন নাজমুল হাসান।
সম্পাদনা ও রঙ বিন্যাসে রাশেদ রাব্বি।