NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

নানা নাটকীয়তায় কাটলো বক্সিং ডে টেস্টের প্রথম দিন


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৪, ০৮:৫৬ পিএম

নানা নাটকীয়তায় কাটলো বক্সিং ডে টেস্টের প্রথম দিন

১৯ বছর বয়সে টেস্ট অভিষেকেই আলো ছড়ালেন স্যাম কনস্টাস। গড়লেন ইতিহাস। টিনএজার এই ওপেনারের সাহসী ব্যাটিং দেখেই যেন মেজাজ হারিয়ে ফেললেন বিরাট কোহলি। ১৯ বছরের কনস্টাসকে জোরেসোরে ধাক্কাই দিয়ে বসেন ৩৬ বছরের কোহলি। যা নিয়ে দিন শেষেও আলোচনা।

এদিকে জাসপ্রিত বুমরাহ দুর্দান্ত বোলিং করেছেন, আবার তাকে রিভার্স সুইপে ছক্কা হাঁকানোসহ এক ওভারে রেকর্ড রানও নিয়েছেন অস্ট্রেলিয়ার ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ ওপেনার কনস্টাস।

 

সবমিলিয়ে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দিনটা ছিল নানা নাটকীয়তায় ঘেরা। প্রথম চার ব্যাটারের ফিফটিতে ভর করে ৬ উইকেটে ৩১১ রান নিয়ে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।

ক্রিজে স্বীকৃত ব্যাটার হিসেবে আছেন কেবল স্টিভ স্মিথ। দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার ইনিংস কতদূর এগোবে, সেটা নির্ভর করছে অভিজ্ঞ এই ব্যাটারের ওপরই।

 

মেলবোর্নে টস জিতে ব্যাটিং বেছে নেয় অস্ট্রেলিয়া। স্যাম কনস্টাস আর উসমান খাজা উদ্বোধনী জুটিতে তোলেন ৮৯ রান। মারমুখী কনস্টাস ৬৫ বলে ৬ চার আর ২ ছক্কায় করেন ৬০ রান।

এর মধ্যে বুমরাহর এক ওভারে নেন ১৮। ৪৪ টেস্টের ক্যারিয়ারে এক ওভারে এত রান দেওয়ার অভিজ্ঞতা আগে কখনো হয়নি বুমরাহর। কনস্টাসের রিভার্স সুইপে প্রায় তিন বছর এবং ৪৪৮৩ বলের মধ্যে প্রথম ছক্কা খাওয়ার অভিজ্ঞতাও হলো বিশ্বের এক নম্বর বোলারের।

বরাবরের মতো দেখেশুনে ১২১ বলে ৫৭ রানের টেস্ট ইনিংস খেলেন খাজা। মার্নাস লাবুশেন ১৪৫ বলে করেন ৭২।

 

একটা সময় ২ উইকেটেই ২৩৭ রান তুলে ফেলেছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে আর ৯ রান তুলতে হারায় ৩ উইকেট। ট্রাভিস হেডকে শূন্য রানে বোল্ড করার পর মিচেল মার্শকেও ৪ রানে উইকেটরক্ষকের ক্যাচ বানান বুমরাহ। অ্যালেক্স ক্যারে আউট হয়েছেন ৩১ করে।

দিনশেষে ৬৮ রানে অপরাজিত আছেন স্টিভেন স্মিথ। তার সঙ্গে ৮ রান নিয়ে ব্যাট করছেন অধিনায়ক প্যাট কামিন্স।

 

জাসপ্রিত বুমরাহ ৩টি এবং আকাশ দীপ, রবীন্দ্র জাদেজা আর ওয়াশিংটন সুন্দর নেন একটি করে উইকেট।