NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১০, ২০২৬ | ২৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় : গুরুত্ব পাচ্ছে গণতন্ত্র ও অর্থনীতি কূটনৈতিক উপহার : ভুল বার্তায় তৈরি হতে পারে ভুল-বোঝাবুঝি তিন দেশে তিন উদ্বোধনী তারকাদের দিয়ে বাজিমাত করার পরিকল্পনা ফিফার মাদকদ্রব্য পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর রাজধানীর কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ৫ ইউনিট নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি ইনকের যৌথ সভা অনুষ্ঠিত খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন মির্জা ফখরুল-তামিম-ফাতেমারা জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ Bangladesh calls for stronger global cooperation on safe migration at UN forum
Logo
logo

অস্ট্রেলিয়া-ভারতের শেষ দুই টেস্টে বাংলাদেশের আম্পায়ার


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৭:২৮ পিএম

অস্ট্রেলিয়া-ভারতের শেষ দুই টেস্টে বাংলাদেশের আম্পায়ার

টেস্ট ক্রিকেটে এখন ভারত-অস্ট্রেলিয়ার লড়াই অ্যাশেজের মতো উত্তাপ ছড়ায়। বিশ্বজুড়ে ক্রিকেটানুরাগীরা এই দুই দলের টেস্ট দেখেন পাখির চোখে। এবার মর্যাদাপূর্ণ এই টেস্ট সিরিজের অংশ হতে যাচ্ছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

আগামীকাল শুক্রবার থেকে মেলবোর্নে শুরু হতে যাওয়া বক্সিং ডে টেস্টে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা। এরপর ৩ জানুয়ারি শুরু হওয়া সিডনি টেস্টে অনফিল্ড আম্পায়ারই থাকবেন তিনি।

 

আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার হিসেবে বেশ সুনাম কুড়াচ্ছেন শরফুদ্দৌলা। সর্বশেষ ডারবানে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।

দুর্দান্ত আম্পায়ারিং করেন সে টেস্টে। ম্যাচে শরফুদ্দৌলার সিদ্ধান্তের বিপক্ষে ৮ বার রিভিউ নেওয়া হলেও একটি সিদ্ধান্ত বদল হয়নি। এরপর সিরিজের পরের ম্যাচে গেবেখায় ছিলেন টিভি আম্পায়ার।

 

সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত শরফুদ্দৌলা আম্পায়ারিং করেছেন ১০টি টেস্টে। এ ছাড়া চলতি বছরে ৫টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টিতে আম্পায়ার ছিলেন তিনি।

 

২০১০ সালে মিরপুরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক আম্পায়ারিংয়ে অভিষেক হয় শরফুদ্দৌলার। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে তিনি ঢুকেছেন গত মার্চে।