NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

দিল্লির সামরিক এলাকায় মিললো ৮ বছরের শিশুর মরদেহ, ধর্ষণের অভিযোগ পরিবারের


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৪, ১২:৫২ পিএম

দিল্লির সামরিক এলাকায় মিললো ৮ বছরের শিশুর মরদেহ, ধর্ষণের অভিযোগ পরিবারের

দিল্লির শংকর বিহার সামরিক এলাকায় আট বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটি সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। সারা রাত খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে একটি পরিত্যক্ত ভবনের রডে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।

 

শিশুটির পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা জাতীয় মহাসড়ক জয়পুর রোড অবরোধ করেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।

 

দিল্লি ক্যান্টনমেন্টের স্টেশন কমান্ডার এ বিষয়ে বলেন, এই দুঃসময়ে আমরা শোকাহত পরিবারের পাশে রয়েছি এবং তদন্তে পুলিশের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছি। পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে এবং আমরা যে কোনো সহায়তা দিতে প্রস্তুত।

 

এ ঘটনায় ভারতের সামরিক কর্তৃপক্ষ এবং পুলিশ যৌথভাবে বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে।

সূত্র: এনডিটিভি