NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১০, ২০২৬ | ২৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় : গুরুত্ব পাচ্ছে গণতন্ত্র ও অর্থনীতি কূটনৈতিক উপহার : ভুল বার্তায় তৈরি হতে পারে ভুল-বোঝাবুঝি তিন দেশে তিন উদ্বোধনী তারকাদের দিয়ে বাজিমাত করার পরিকল্পনা ফিফার মাদকদ্রব্য পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর রাজধানীর কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ৫ ইউনিট নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি ইনকের যৌথ সভা অনুষ্ঠিত খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন মির্জা ফখরুল-তামিম-ফাতেমারা জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ Bangladesh calls for stronger global cooperation on safe migration at UN forum
Logo
logo

নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো অধৈর্য হয়ে পড়েছে-উপদেষ্টা আসিফ মাহমুদ


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৪, ০৭:৫০ পিএম

নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো অধৈর্য হয়ে পড়েছে-উপদেষ্টা আসিফ মাহমুদ

নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো অধৈর্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, এ কারণে সরকারের সংস্কারকাজ ব্যাহত হচ্ছে।

আজ মঙ্গলবার দিনাজপুরের কাহারোলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের সময়টা নির্ভর করবে সংস্কার কার্যক্রমের ওপর।

 

তিনি বলেন, ‘সংস্কার কমিশনগুলো দ্রুত রিপোর্ট দেওয়ার পর দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সরকার সংস্কার বাস্তবায়নের দিকে যাবে সরকার। সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পর আমরা নির্বাচনের দিকে যাব। নির্বাচন কমিশন তা নিয়ে কাজ করছে।’


 

আসিফ মাহমুদ বলেন, ‘নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়া সংস্কার কার্যক্রম কিছুটা ব্যাহত করছে।

সেখানে এক ধরনের বাধার সৃষ্টি করছে। আশা করব দলগুলো সংস্কার কার্যক্রমে তাদের মতামত দিয়ে সহযোগিতা করুক। তাদের সাথে আলোচনার ভিত্তিতেই সংস্কার সম্পন্ন হবে।’