NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

সেঞ্চুরি করতে পারবেন, এমন বিশ্বাস ছিল জ্যোতির


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৪, ০৭:৪৭ পিএম

সেঞ্চুরি করতে পারবেন, এমন বিশ্বাস ছিল জ্যোতির

নিগার সুলতানা জ্যোতির আগে বেশ কয়েকজন নারী ব্যাটারের সুযোগ ছিল ইতিহাসের অংশ হওয়ার। তারা পারেননি। খুব কাছে গিয়েও হতাশ হতে হয়েছে আয়েশা রহমানকে। দক্ষিণাঞ্চলের ব্যাটার ৯৪ রানে আউট হওয়ায় নারী বিসিএলের প্রথম সেঞ্চুরিয়ান হতে পারেননি তিনি।

 

সেই সুযোগটা লুফে নিয়েছেন জ্যোতি। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে প্রথম শ্রেনির ক্রিকেটে সেঞ্চুরি করেছেন মধ্যাঞ্চলের ব্যাটার। সেঞ্চুরিটা যে তিনি করবেন সেই আত্মবিশ্বাস নিয়েই নাকি আজ মাঠে নেমেছিলেন জ্যোতি। ম্যাচ শেষে বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় তেমনটাই জানিয়েছেন তিনি।

 

সেঞ্চুরির বিষয়ে জ্যোতি বলেছেন, ‘গতকাল (রোববার) অনেকেই সেঞ্চুরি মিস করেছে। মাঠ ছাড়ার সময় জানতে পারি, আমার রান ৮৫। অনেকেই বলছিল, সেঞ্চুরি সম্ভব। আমিও চিন্তা করলাম ধৈর্য নিয়ে ব্যাটিং করলে সেঞ্চুরি করা যাবে।

সকাল থেকে এটাই চেষ্টা ছিল, স্বাভাবিক ক্রিকেট খেলার আমার ভেতরে একটা বিশ্বাস ছিল যে, আমি এটা করতে পারব। তো হয়ে গেছে।’

 

প্রায় ৭ ঘণ্টা ব্যাটিং করেছেন জ্যোতি। ধৈর্যশীল ব্যাটিং করতে অন্য ব্যাটাররা তাকে অনুপ্রাণিত করেছে বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘ওদের (ফারজানা হক পিংকি ও ইশমা তাজিম) ব্যাটিং দেখেই অনুপ্রাণিত হয়েছি।

অন্য ম্যাচের ব্যাটারদেরও দেখছিলাম, সময় নিয়ে ব্যাটিং করেছে। কোচ থেকেও একটা নির্দেশনা ছিল। দীর্ঘ সংস্করণ ধৈর্যের খেলা। তাই যতটা সময় নিয়ে ব্যাটিং করা যায় সেই চেষ্টাই করেছি।’

 

শুধু সেঞ্চুরি করেই থামেননি জ্যোতি, পরে দেড় শ রানও করেছেন তিনি। তাকে আসলে থামাতেই পারেনি কেউ। ১৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। ২৫৩ বলের ইনিংসটি সাজান ২০ চার ও ২ ছক্কায়। জ্যোতির দেখানো পথে পরে দ্বিতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেছেন ফারজানা হক পিংকি। ১০২ রানে অপরাজিত থেকে দলকে ড্র এনে দিয়েছেন উত্তরাঞ্চলের ব্যাটার।