NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

মাদ্রিদে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৪, ০২:৩৩ এএম

মাদ্রিদে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

স্পেনের রাজধানী মাদ্রিদের উছেরা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি মিজান নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় রাত ২টার দিকে দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, গাড়ির অতিরিক্ত গতিই দুর্ঘটনার প্রধান কারণ। গাড়িচালক এবং তার সহযাত্রী দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। দুর্ঘটনার প্রায় ১৫ ঘণ্টা পর অভিযুক্ত চালক তার আইনজীবীর সঙ্গে মাদ্রিদ পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করেছেন। তার গাড়িটি জব্দ করা হয়েছে।

 

জানা গেছে, মিজানুর রহমান ফুড ডেলিভারির কাজ করতেন। তিনি দুই বছর ধরে দেশটিতে অবৈধ ছিলেন। তার দেশের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়।

 

প্রবাসী বাংলাদেশির অকাল মৃত্যুতে কমিউনিটি ও বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।