NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

কোক স্টুডিওর নতুন গানে নকলের অভিযোগ, যা বললেন অর্ণব


খবর   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৪৩ এএম

>
কোক স্টুডিওর নতুন গানে নকলের অভিযোগ, যা বললেন অর্ণব

গেল ফেব্রুয়ারিতে দেশে যাত্রা করেছে ‘কোক স্টুডিও বাংলা’। ফিউশনভিত্তিক এই সংগীতানুষ্ঠানের প্রথম সিজনে এরইমধ্যে আটটি গান প্রকাশিত হয়েছে। সবগুলো গানই পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

বৃহস্পতিবার (৪ আগস্ট) প্রকাশ্যে আসে কোক স্টুডিও বাংলার অষ্টম গান। এর নাম ‘দখিনও হাওয়া’। মীরা দেব বর্মনের লেখা ও সচীন দেব বর্মনের গাওয়া বিখ্যাত গানটি নতুন করে গেয়েছেন ভারতীয় শিল্পী মধুবন্তী বাগচী।

ওই গানের সঙ্গে নতুন কয়েকটি লাইন যুক্ত করে ফিউশন করা হয়েছে। সেটুকু গেয়েছেন সংগীত তারকা তাহসান। এই অংশটুকু নিয়েই উঠেছে নকলের অভিযোগ। অনেকের দাবি, এই অংশের সুর মার্কিন কণ্ঠশিল্পী ক্লাইরোর গান ‘সোফিয়া’ থেকে নকল করা হয়েছে। 

clairo
মার্কিন গায়িকা ক্লাইরো 

২০১৯ সালে ইউটিউবে প্রকাশিত ক্লাইরোর ওই গানটির মিউজিকের সঙ্গে কোক স্টুডিওর গানটির শেষ দিকের মিউজিক মিলে যায়। তবে এই মিলকে একেবারেই কাকতালীয় বলে দাবি করেছেন অর্ণব। তিনি কোক স্টুডিও বাংলার মূল মিউজিক প্রোডিউসার এবং এই গানের সংগীতায়োজক।

অর্ণব জানান, তিনি কখনো ক্লাইরোর ‘সোফিয়া’ গানটি শোনেননি। তাই মিল পাওয়া গেলেও সেটা কাকতালীয়। অর্ণবের ভাষ্য, ‘এত বড় আয়োজনের গান নকল করার প্রশ্নই আসে না। তবে অনাকঙ্খিতভাবে সুর মিলে গেলে আমাদের কী করার আছে।’

উল্লেখ্য, বিখ্যাত ‘শোনো গো দখিনও হাওয়া’ গানের সঙ্গে যুক্ত করা নতুন অংশটি লিখেছেন গাউসুল আলম শাওন। এর সুর সাজিয়েছেন অর্ণব। শোনা যাচ্ছে, এটি কোক স্টুডিও বাংলার প্রথম সিজনের শেষ গান। যদিও এসব বিষয়ে আয়োজনটির কর্তৃপক্ষ বরাবরই মুখে কুলূপ এঁটে থাকেন।