NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

টি-২০ স্টাইলে সিরিজ জিতলো আফগানিস্তান


খবর   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৫ এএম

টি-২০ স্টাইলে সিরিজ জিতলো আফগানিস্তান

প্রথম ম্যাচ ভেসে গিয়েছিলো বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে মাত্র ৫৪ রানে অলআউট করে ২৩২ রানে জিতেছিলো আফগানিস্তান। সিরিজের ৩য় ও শেষ ম্যাচে এসে রীতিমত টি-টোয়েন্টি স্টাইলে খেললো আফগানরা। যার ফলে ৮ উইকেট ও ১৩৯ বল হাতে রেখেই ম্যাচ জিতে নিলো হাশমতউল্লাহ শহিদির দল। সে সঙ্গে সিরিজ জিতলো ২-০ ব্যবধানে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নামতে হয় জিম্বাবুয়েকে। ব্যাট করতে নেমে আফগান তরুণ স্পিনার আল্লাহ মালিক গাজনফারের ঘূর্ণিতে মাত্র ৩০.১ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ১০ ওভার টানা বল করে ৩৩ রান দিয়ে নেন ৫ উইকেট। রশিদ খান নেন ৩ উইকেট। ফরিদ আহমদ ও আজমতউল্লাহ ওমরজাই নেন ১টি করে উইকেট।

 

জিম্বাবুয়ে ব্যাটারদের মধ্যে সিন উইলিয়ামস একাই লড়াই করলেন আফগানর বোলারদের বিপক্ষে। ৬১ বলে ৬০ রান করে আউট হন তিনি। এছাড়া ১৩ রান করেন সিকান্দার রাজা।

জবাবে ব্যাট করতে নেমে সেদিকুল্লাহ অটল ও আবদুল মালিক মিলে টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট করেন। সেদিকুল্লাহ ৫০ বলে করেন সর্বোচ্চ ৫২ রান। ২৯ রান করে আউট হন আবদুল মালিক।

 

শেষ পর্যন্ত ২৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা। ১৭ রানে রহমত শাহ ও ২০ রানে অপরাজিত ছিলেন হাশমত উল্লাহ শহিদি। রিচার্ড এনগারাভা ও ট্রেভর গুয়ান্ডু নেন ১টি করে উইকেট।