NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

কেইনের ফেরার দিনে লাইপজিগের বিপক্ষে রেকর্ডগড়া জয় বায়ার্নের


খবর   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৪, ১০:৩২ এএম

কেইনের ফেরার দিনে লাইপজিগের বিপক্ষে রেকর্ডগড়া জয় বায়ার্নের

শক্তির তুলনায় খুব বেশি পিছিয়ে নেই আরবি লাইপজিগ; টেবিলের দিকে তাকালে এমনটিই মনে হবে। কিন্তু ফুটবল মাঠে বায়ার্ন মিউনিখের বিপক্ষে যেন তারা অবুঝ শিশু। গতকাল শুক্রবারের ম্যাচ দেখে তাই মনে হলো। লাইপজিগকে পাত্তাই দিলো না বায়ার্ন। একে একে তাদের জালে ৫ গোল দিলো বেভারিয়ানরা। যদিও বিপরীতে একটি গোলও হজম করেছে টেবিলটপাররা।

বুন্দেসলিগায় আগের ম্যাচে মাইনজের কাছে ২-১ গোলে হেরেছিল বায়ার্ন। এবার ৫-১ ব্যবধানের দুর্দান্ত জয় দিয়েই কামব্যাক করলো ভিনসেন্ট কোম্পানির দল।

 

৬ গোলের ম্যাচে বুন্দেসলিগায় নতুন এক রেডর্কও হয়েছে। গতকাল ম্যাচের প্রথম দুই মিনিটে ২টি গোল হয়েছে। জার্মান লিগে এমন ঘটনা এবারই প্রথম। নিজেদের ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের প্রথম মিনিটেই গোল করে বায়ার্ন। দ্বিতীয় মিনিটেই পাল্টা গোল করে দলকে সমতায় ফেরান বেঞ্জামিন সেস্কো।

গেল ৩০ নভেম্বর বরুসিয়া ডর্টুমুন্ডের বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়েছিলেন হ্যারি কেইন। লাইপজিগের ম্যাচ দিয়ে দলে ফেরেন বায়ার্নের প্রধান তারকা। যদিও দলের গোলবন্যার দিনে স্কোরকার্ডে নাম লেখাতে পারেননি ইংলিশ ফরোয়ার্ড।

 

গতকাল বায়ার্নের হয়ে গোল করেন ৫ জন। জামাল মুসিয়ালা ছাড়া অন্য গোলদাতারা হলেন- কনরাড লাইমার (২৫ মিনিটে), জসুয়া কিমিচ (৩৬ মিনিটে). লিরয় সানে (৭৫ মিনিটে) ও আলফানসো ডেভিস (৭৮ মিনিটে)।

 

১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে বরাবরের মতোই টেবিলের শীর্ষে আছে বায়ার্ন। এক ম্যাচ কম খেলে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেন। ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লাইপজিগ।