NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

সরকার দাবি না মানলে রেমিট্যান্স বন্ধের আহ্বান জানাবেন ইমরান খান


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৯:১৩ এএম

সরকার দাবি না মানলে রেমিট্যান্স বন্ধের আহ্বান জানাবেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান জানিয়েছেন, সরকার যদি দাবি না মানে তাহলে তিনি প্রবাসীদের প্রতি রেমিট্যান্স পাঠানো বন্ধের আহ্বান জানাবেন।

পিটিআইয়ের দাবিগুলোর মধ্যে অন্যতম হলো কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, ৯ মের দাঙ্গা ও ২৬ নভেম্বরের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন।

 

আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে বৈঠকের পর তার বোন আলিমা খান এ তথ্য জানিয়েছেন। এ সময় তিনি অর্থনৈতিক অব্যবস্থাপনার জন্য সরকারকে দায়ি করেন। বলেন, পিটিআইকে ক্ষমতাচ্যুত করার পর লাখ লাখ নাগরিক দরিদ্রসীমার নিচে চলে এসেছে।

 

ইমরান খানের বোন বলেন, দেশের অর্থনীতি ভালো রাখার ক্ষেত্রে রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে এক শ্রেণি বিদেশে অর্থপাচার করছে।

তিনি বলেন, লন্ডন প্ল্যানের অংশ হিসেবেই পিটিআইকে ভাঙার চেষ্টা করা হয়েছে। গত মাসে দলের সমাবেশে সরকারি হস্তক্ষেপেরও নিন্দা করেন তিনি।

আলিমা খান বলেন, যে সব দাবি উপস্থাপন করা হয়েছে তা যদি সরকার না মানে তাহলে ইমরান খান প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো বন্ধের আহ্বান জানাবেন।

 

তিনি আরও বলেন, এ বিষয়ে প্রবাসী পাকিস্তানিরা প্রস্তুত। তবে দেশের ক্ষতি হয় এমন পদক্ষেপ থেকে বিরত আছেন ইমরান খান।

সূত্র: ডন