NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১০, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমি কীভাবে বলি, আমি বিশ্রামে যাচ্ছি?: শেখ হাসিনা ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির
Logo
logo

ইজতেমার মাঠে সংঘর্ষে নিহত ৪, করা হচ্ছে মামলা-স্বরাষ্ট্র উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৭:৩১ পিএম

ইজতেমার মাঠে সংঘর্ষে নিহত ৪, করা হচ্ছে মামলা-স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে সংঘর্ষে চারজন নিহত ও ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। সংঘর্ষের ঘটনায় সচিবালয়ে আজ বুধবার সাদ ও জুবায়েরপন্থিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান উপদেষ্টা।

তবে সকালে তিনজন নিহতের খবর পাওয়া যায়। নিহত ওই তিনজনকে নিজের পক্ষের লোক বলে দাবি করেছিল সাদ ও জুবায়েরপন্থিরা।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের যে চার জন ভাই গতরাতে শহীদ হয়েছেন, আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন। আর যারা আহত হয়েছেন, তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তাদের সুকিচিৎসার জন্য যদি কোনো ব্যবস্থা নিতে হয় আমরা অবশ্যই নেব।


 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সাদপন্থিরা' এবার ইজতেমা করতে পারবে কি-না তা নিয়ে বিবদমান গ্রুপ গুলো আলোচনা করছে এবং সরকার চায় তারা আলোচনা করেই সিদ্ধান্ত নিক।

 

এ ছাড়া ইজতেমা মাঠ এলাকায় সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা হচ্ছে এবং হত্যার সাথে জড়িতদের ছাড় পাবে না বলে জানান তিনি।