NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ভারতে আর কনসার্ট করবেন না দিলজিৎ


খবর   প্রকাশিত:  ২৩ মার্চ, ২০২৫, ০৩:৪৭ এএম

ভারতে আর কনসার্ট করবেন না দিলজিৎ

অভিনয়ে যেমন প্রশংসা কুড়িয়েছেন, তারচেয়ে বড় পরিচয় গায়ক হিসেবে। মঞ্চে তিনি রীতিমতো সুনামির ঝড় তোলেন। বলছিলাম পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের কথা। ভারত জুড়ে এখন শুধু দিলজিৎ ঝড়।

তবে এই ঝড়ের মাঝেই দিলজিৎ দিলেন ভক্তদের দুঃসংবাদ! জানালেন, তিনি আর ভারতে কনসার্ট করবেন না। ১৪ ডিসেম্বর চণ্ডীগড়ের শো চলাকালীন একথা জানান গায়ক। তার এই ঘোষণার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে গেছে।

 



 

বেশ কিছুদিন ধরেই নানা আলোচনায় দিলজিৎ দোসাঞ্জ।

কখনো মঞ্চে অ্যালকোহল নিয়ে তার মন্তব্য, কখনো আবার টিকিট বিক্রি ঘিরে ওঠা প্রশ্ন। তবে এবার ভক্তদের জন্য দিলেন বড় দুঃসংবাদ। কারণ ভারতে দিলজিৎ আর কনসার্ট করবেন না। দিলজিৎ নিজেই তার লাইভ অনুষ্ঠানে এই ঘোষণাটি করেছেন।
লাইভ শো চলাকালীন দিলজিৎ লক্ষাধিক ভক্তদের মাঝে বলেন যে তিনি আর ভারতে লাইভ কোনো অনুষ্ঠান করবেন না। কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, সেকথাও মঞ্চে জানিয়েছেন। সঙ্গে জুড়েছেন শর্তও। গায়কের শর্তপূরণ না হলে ভারতের মানুষ আর কখনও তার শো উপভোগ করার সুযোগ পাবেন না

 

ভিডিওতে দিলজিতকে বলতে শোনা যাচ্ছে, ‘প্রথমত, আমি প্রশাসনকে বলতে চাই যে আমাদের লাইভ শো করার পরিকাঠামো নেই। এটা অনেকের উপার্জনের জায়গা।

অনেক মানুষ কাজ করে এখানে। আমি পরেরবার স্টেজটা সেন্টারে করার কথা বলব। যাতে সবাই আমার চারপাশে থাকে। সেটা না হওয়া পর্যন্ত আমি ভারতে শো করব না। প্লিজ, প্রশাসনের কাছে আমার অনুরোধ, পরিকাঠামো উন্নত করুন।’ 

 

এদিকে গায়কের এমন ঘোষণায় চিন্তায় ভক্তরা। তবে কিছু ভক্ত এই সিদ্ধান্তের জন্য শিল্পীর প্রশংসাও করেছেন। অনেকে আশাবাদ ব্যক্ত করে বলছেন,  দিলজিৎ কোনো দাবি জানাবে আর তা পূরণ হবে না, এমনটা হতেই পারে না! তাই ভক্তদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও ধারণা তাদের।