NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বিরুদ্ধে দুদকের মামলা


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৪, ০২:৩৫ এএম

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতির মাধ্যমে প্রায় তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক কমলেশ মন্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মহিবুল হাসান চৌধুরীর ঘোষিত সম্পদ বিবরণীতে ৫ কোটি ৪৪ লাখ ১৯ হাজার ৮১০ টাকার স্থাবর সম্পদ ও অস্থাবর সম্পদের হিসাব জমা দিয়েছেন। যার মধ্যে ২ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ৬১৮ টাকার সম্পদের হিসাব পাওয়া যায়নি। তাই তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

 

অন্যদিকে, তার স্ত্রী ইমার বিরুদ্ধে ৮৪ লাখ ৩৫ হাজার সন্দেহভাজন সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুদক। গত আগস্ট মাসে মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। ২০ আগস্ট মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং তার পরিবারের সব সদস্যের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

 

মহিবুল হাসান চৌধুরী নওফেল ২০১৮ সালে প্রথমবারের মতো চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এরপরই তিনি শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হন। তখন থেকে নওফেলের সম্পদের পরিমাণ বাড়তে থাকে। দ্বাদশ সংসদের নির্বাচনে দেওয়া হলফনামা অনুযায়ী উপমন্ত্রী হয়ে নওফেলের সম্পদের পরিমাণ বেড়েছে প্রায় সাত গুণ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন নওফেল। এরপর তাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।