NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

বার্লিনে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৪, ০২:৪৫ এএম

বার্লিনে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন

জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এতে বার্লিনে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ছাড়াও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত তরুণ সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সোমবার (১৬ ডিসেম্বর) দিনের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাহাত বিন জামান জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

দূতাবাসের মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধের সব শহীদ ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানে প্রাণ হারানো শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় চার্জ দ্য অ্যাফেয়ার্স রাহাত বিন জামান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে সব শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে জাতি পেয়েছে একটি স্বাধীন সার্বভৌম দেশ। তিনি ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী সবার অসামান্য আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

 

jagonews24.com

এ সময় তিনি উপস্থিত সবাইকে দেশ মাতৃকার কল্যাণে নিজেদের নিয়োজিত থাকার আহ্বান জানান। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জার্মানি প্রবাসী বাংলাদেশিদের দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়াও দেশের সুনাম রক্ষার্থে সবাইকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

 

আলোচনা সভা শেষে প্রামাণ্যচিত্র ‘এসো দেশ বদলাই- পৃথিবী বদলাই’ ও ‘এ ট্রিবিউট টু দ্য হিরোজ অব দ্য জুলাই রেভ্যুলেশন’ প্রদর্শন করা হয়।