NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় : গুরুত্ব পাচ্ছে গণতন্ত্র ও অর্থনীতি কূটনৈতিক উপহার : ভুল বার্তায় তৈরি হতে পারে ভুল-বোঝাবুঝি তিন দেশে তিন উদ্বোধনী তারকাদের দিয়ে বাজিমাত করার পরিকল্পনা ফিফার মাদকদ্রব্য পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর রাজধানীর কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ৫ ইউনিট নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি ইনকের যৌথ সভা অনুষ্ঠিত খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন মির্জা ফখরুল-তামিম-ফাতেমারা জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ Bangladesh calls for stronger global cooperation on safe migration at UN forum
Logo
logo

রাষ্ট্র ও রাজনীতিতে গুণগত পরিবর্তনে সংস্কার অনিবার্য : তারেক রহমান


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৪ এএম

রাষ্ট্র ও রাজনীতিতে গুণগত পরিবর্তনে সংস্কার অনিবার্য : তারেক রহমান

রাষ্ট্র ও রাজনীতিতে গুণগত পরিবর্তন সাধনের জন্য সংস্কার অনিবার্য বলে মন্তব্য করেছেন  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের ক্ষমতায়ন ছাড়া জাতীয় ঐক্য শক্তিশালী বা টেকসই হতে পারে না।

আজ মহান বিজয় দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।

ফ্যাসিবাদমুক্ত পরিবেশে পালিত এই বিজয় দিবস অবশ্যই বেশি আনন্দের, গৌরবময় এবং তাৎপর্যপূর্ণ মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতে বাংলাদেশের প্রতিটি স্বাধীনতা ও বিজয় দিবস জনগণের প্রতি রাষ্ট্র ও সরকারের দায়িত্বের অঙ্গীকারের প্রতীক হবে।

 

বৈষম্য ও বিভাজনমুক্ত বাংলাদেশ গড়তে এই ঐক্যকে কাজে লাগাতে হবে জানিয়ে তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে, জনগণের ক্ষমতায়ন ছাড়া জাতীয় ঐক্য শক্তিশালী বা টেকসই হতে পারে না। রাষ্ট্র ও রাজনীতিতে গুণগত পরিবর্তন সাধনের জন্য সংস্কার অনিবার্য। অন্তর্বর্তী সরকারের ব্যবহারিক রোডম্যাপ- এটি কী অর্জনের পরিকল্পনা করছে এবং প্রয়োজনীয় সময়সীমা জানার অধিকার জনগণের রয়েছে।


 

একটি পাবলিক ম্যান্ডেটের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি সংসদ, রাষ্ট্র ও সমাজ উভয় ক্ষেত্রেই গণতান্ত্রিক শাসনের ভিত্তি হিসেবে কাজ করে বলেও মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

 

জনগণের রাজনৈতিক ক্ষমতা সত্যিকার অর্থে সুরক্ষিত হয় যখন একটি জবাবদিহিমূলক সরকার এবং কার্যকর সংসদ মিলেমিশে কাজ করে।