NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ব্যতিক্রমী স্টাইলে মা হওয়ার সুখবর দিলেন রাধিকা আপ্তে


খবর   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৪, ১২:৪১ এএম

ব্যতিক্রমী স্টাইলে মা হওয়ার সুখবর দিলেন রাধিকা আপ্তে

সুখবর দিলেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। পর্দায় যেমন সাহসী চরিত্রে অভিনয়ে অভ্যস্ত এ নায়িকা, তেমনি সন্তান জন্মদানের সুখবরটাও দিলেন নিজের স্টাইলে। সন্তানকে দুগ্ধপানের ছবি শেয়ার করে জানালেন, মা হয়েছেন তিনি। 

শনিবার (১৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের ছবি শেয়ার করেছেন রাধিকা।

কাজ করতে করতেই সন্তানকে স্তন্যপান করাচ্ছেন অভিনেত্রী। সেই ছবি পোস্ট করে জানালেন মা হওয়ার সুসংবাদ। ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘জন্মের এক সপ্তাহ পর আমার প্রথম ওয়ার্ক মিটিং। সন্তানকে স্তন্যপান করাতে করাতে।

 

অভিনেত্রীর পোস্টে শুভেচ্ছা জানাচ্ছেন সবাই। তারকা সহকর্মী থেকে শুরু করে ভক্ত অনুরাগী, সবার শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন রাধিকা। তবে অনেকের মনে, প্রশ্ন নায়িকার ছেলে হয়েছে নাকি মেয়ে? জবাব দেয়া আছে অভিনেত্রীর পোস্টেই। হ্যাশট্যাগ দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘এটি একটি কন্যা সন্তান।

 



 

এর আগে মা হওয়ার সংবাদেও সবাইকে চমকে দিয়েছেন অভিনেত্রী। অক্টোবরে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে আচমকাই হাজির হন বেবিবাম্প নিয়ে। তখনই জানা যায়, প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী ও তার স্বামী। 

২০১১ সালে ব্রিটিশ সঙ্গীতশিল্পী এবং সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে একত্রবাস শুরু করেন রাধিকা। পরের বছর জানা যায়, আইনি বিয়ে সেরেছেন তারা।

আর বিয়ের ১২ বছর পর কোলে এলো তাদের প্রথম সন্তান। রাধিকাকে সর্বশেষ শ্রীরাম রাঘবন পরিচালিত এবং ক্যাটরিনা কাইফ এবং বিজয় সেতুপতি অভিনীত ‘মেরি ক্রিসমাস’-এ একটি ক্যামিও চরিত্রে দেখা গেছে।