NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

আশুলিয়ায় ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৩৬ এএম

আশুলিয়ায় ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার

মোঃমনির মন্ডল, সাভারঃ আশুলিয়ায় ঘোষবাগ এলাকার ডাস্টবিন থেকে স্থানীয়রা এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। মঙ্গলবার রাতে আশুলিয়ার ঘোষবাগ এলাকার রিপন সিকদারের বাড়ির পিছনের ডাস্টবিন থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।

 

স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, রাত আনুমানিক ৮টার দিকে আমার চাচা রিপন সিকদারের বাড়ির পিছনের ডাস্টবিনে শিশুর কান্না শুনতে পাই।

 

পরে আমরা বাড়ির পিছনে গিয়ে একটি জীবিত (পুত্র) নবজাতকে দেখতে পাই। এসময় নবজাতকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশিদ বলেন, রাতে একদিন বয়সী এক নবজাতককে হাসপাতালে আনেন স্থানীয়রা। পরে শিশুটির অবস্থা দেখে তাকে দ্রæত নীবিড় পর্যবেক্ষন কেন্দ্রে ভর্তি করা হয়। তবে বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।

 

নবজাতক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, এখন সুস্থ্য আছে, আমরা সার্বক্ষনিক খোঁজখবর রাখছি। নবজাতকের বাবা-মাকে খোঁজে বের করার চেষ্টা চলছে।