NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

আন্তর্জাতিক ক্রিকেটকে এবার সত্যি বিদায় জানালেন পাকিস্তানি অলরাউন্ডার


খবর   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৮ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটকে এবার সত্যি বিদায় জানালেন পাকিস্তানি অলরাউন্ডার

অবসর আগেও একবার নিয়েছিলেন ইমাদ ওয়াসিম। দল চাওয়ায় পরে অবসর ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেন পাকিস্তানের অলরাউন্ডার। তবে এবার সত্যি সত্যি আন্তর্জাতিক ক্রিকেটে আর না ফেরার ঘোষণাই দিয়েছেন তিনি।

আজ সামাজিক মাধ্যম এক্সে অবসর নেওয়ার ঘোষণা দেন ইমাদ।

তিনি বলেছেন, ‘অনেক চিন্তা-ভাবনার পর আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বমঞ্চে পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করা সম্মানের। সবুজ জার্সির প্রতিটি মুহূর্ত অবিস্মরণীয় হয়ে থাকবে।’

 

সমর্থক-দর্শকদের ধন্যবাদ জানিয়ে আরো কিছুদিন ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার কথা জানিয়েছেন ইমাদ।

বাঁহাতি অলরাউন্ডার বলেছেন, ‘এই অধ্যায় শেষে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যাত্রা দীর্ঘ করতে মুখিয়ে আছি। আশা করি আপনাদের আনন্দিত করতে পারব।’

 

গত বছরের নভেম্বরে অবসরের ঘোষণা দিয়েছিলেন ইমাদ। পরে ফিরে এসে ক্যারিয়ারটা ৯ বছরের করেছেন তিনি।

২০১৫ সালে অভিষেক হওয়া ইমাদ সীমিত ওভারে সব মিলিয়ে ম্যাচ খেলেছেন ১৩২ টি। সব মিলিয়ে ১৫৪০ রানের বিপরীতে উইকেট নিয়েছেন ১১৭ টি। ৩৫ বছর বয়সী ব্যাটার দলের সঙ্গে জিতেছেন ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি। বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা ম্যাচটিই তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকল।