NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ফারুকীর ‘৮৪০’ দেখে যা বললেন নাহিদ-আসিফ


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০১:৫৪ এএম

ফারুকীর ‘৮৪০’ দেখে যা বললেন নাহিদ-আসিফ

আগামীকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) ঢাকাসহ সারাদেশে মুক্তি পাচ্ছে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘৮৪০’ তথা ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ সিনেমাটি। সিনেমার মুক্তিকে সামনে রেখে গতকাল বুধবার রাজধানীর মহাখালীতে আয়োজন করা হয় এর বিশেষ শো। সেখানে ছবির উপস্থিত ছিলেন সিনেমার সকল কলাকুশলী এবং ফারুকীসহ অন্তর্বর্তী সরকারের আরও দুই উপদেষ্টা। প্রিমিয়ার শেষে তাদের মুখে শোনা গেছে সিনেমাটির প্রশংসা।

 

বিশেষ এই ‘শো’ দেখতে এদিন বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। প্রিমিয়ার শেষে গণমাধ্যমের মুখোমুখি হন অন্তবর্তী সরকারের উপদেষ্টারা। ৮৪০ প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “দীর্ঘমেয়াদি ও সার্বজনীন লড়াই সেটা হল- সাংস্কৃতিক লড়াই। এই লড়াইটা ফারুকী ভাইয়েরা আগে থেকেই করে আসছিলেন।

আশা করি, তার এই সিনেমাটি পূর্বের ‘৪২০’ নাটকের চেয়ে বেশি সাড়া জাগাবে।”

 

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, “একজন শিল্পী, নির্মাতা, সাহিত্যিক সমাজের বাস্তবতা তুলে ধরবেন। কিন্তু বিগত সরকারের আমলে আমাদের শিল্পী, সাহিত্যিক বা আমাদের সিনেমার নির্মাতারা অনেক সময় অনেক বিষয় তুলে আনতে পারেনি। এখন আমাদের সময় সেই কথাগুলো বলা।

সেই কাজটাই করেছেন ফারুকী ভাই। আমরা রাজনৈতিক একটা লড়াইয়ে মাধ্যমে এসেছি। সেই লড়াইটা এখনও চলমান। যারা সংস্কৃতির সঙ্গে জড়িতে তাদের কাছে আমাদের আহ্বান, সিনেমার মাধ্যমে সমাজের প্রসিদ্ধ বিষয়গুলো তুলে আনার চেষ্টা করা।”

 

‘৮৪০’র বিশেষ প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন অভিনেতা নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, জাকিয়া বারী মম, প্রান্তর দস্তিদার, নির্মাতা রায়হান রাফী, মোহাম্মদ মোস্তাফ কামাল রাজ, শঙ্খ দাশগুপ্ত, অভিনেত্রী তাসনিয়া ফারিন, সাদিয়া আয়মান সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা, জেফার রহমানসহ আরও অনেকে।