NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

বিশ্ববাজারে কফির দাম রেকর্ড সর্বোচ্চ


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৪ পিএম

বিশ্ববাজারে কফির দাম রেকর্ড সর্বোচ্চ

বিশ্ববাজারে কফির দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফলে কফি প্রেমীদের সকালের নাস্তা আরও ব্যয়বহুল হতে পারে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) অ্যারাবিকা বিনসের এক পাউন্ডের দাম বেড়ে ৩ দশমিক ৪৪ ডলার হয়েছে। চলতি বছর এটির দাম বেড়েছে ৮০ শতাংশের বেশি। তাছাড়া সেপ্টেম্বরে রোবাস্ট বিনসের দাম বেড়েও সর্বোচ্চ হয়েছে।

 

কফির দাম বাড়ার অন্যতম কারণ হলো শীর্ষ উৎপাদনকারী দেশ ব্রাজিল ও ভিয়েতনামে খারাপ আবহাওয়া। তাছাড়া কফি পানকারীর সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্য হারে।

একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, নতুন বছর থেকে ব্রান্ডগুলো কফির দাম বাড়ানোর চিন্তা করছে।

 

এর আগে ১৯৯৭ সালে কফির দাম রেকর্ড মাত্রায় বাড়ে। তখন অস্বাভাবিক তুষারপাতের কারণে ব্রাজিলে কফির গাছ নষ্ট হয়ে গিয়েছিল।

 

স্যাক্সো ব্যাংকের পণ্য কৌশলের প্রধান ওলে হ্যানসেন বলেন, ব্রাজিলে ২০২৫ সালের উৎপাদন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে, যা দাম বাড়াতে ভূমিকা রাখছে। কারণ চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বরে দেশটি ৭০ বছরের মধ্যে সবচেয়ে বেশি খরা দেখেছে।