NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

তাইওয়ানের চারপাশে সামরিক মহড়ার অধিকার আছে চীনের: ক্রেমলিন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:২৮ পিএম

>
তাইওয়ানের চারপাশে সামরিক মহড়ার অধিকার আছে চীনের: ক্রেমলিন

তাইওয়ান প্রণালীতে যে সামরিক মহড়া শুরু করেছে চীন, নিজেদের সার্বভৌম অধিকারের মধ্যে থেকেই দেশটি তা করছে বলে মনে করে রাশিয়া। বুধবার রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের প্রেস সেক্রেটারি ও মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে এ বিষয়ক এক প্রশ্নের উত্তরে পেসকভ বলেন, ‘এটি (তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া) চীনের সার্বভৌম অধিকার।’

চীনের এই মহড়ার জেরে পূর্ব এশিয়া অঞ্চলে যুদ্ধপরিস্থিতির যে শঙ্কা তৈরি হয়েছে, সেজন্য যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করে তিনি বলেন, ‘তাইওয়ান ও পূর্ব এশিয়া অঞ্চলে বর্তমানে যে উত্তেজনা শুরু হয়েছে, তার প্রধান ও একমাত্র কারণ পেলোসির সফর। সম্পূর্ণ অপ্রয়োজনীয় একটি সফরের মধ্য দিয়ে এখানে উত্তেজনা সৃষ্টি করা হয়েছে, যার কোনো দরকার ছিল না।’

পূর্ব ও দক্ষিণপূর্ব এশিয়ার কয়েকটি দেশে সফরের উদ্দেশে সোমবার ওয়াশিংটন থেকে সিঙ্গাপুরে আসেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। সিঙ্গাপুরে সফর শেষ করে তাইওয়ানের উদ্দেশে রওনা হন তিনি।

মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ১১ টার দিকে রাজধানী তাইপেতে অবতরণ করে পেলোসিকে বহনকারী মার্কিন প্রতিরক্ষা বাহিনীর উড়োজাহাজটি।

এদিকে, পেলোসির সফরের আগে থেকে বার বার হুঁশিয়ারি দিয়ে আসা চীন স্বাভাবিকভাবেই এ সফরে ব্যাপকভাবে ক্ষুব্ধ। মঙ্গলবার সন্ধ্যায় তিনি তাইওয়ান ত্যাগ করার কয়েক ঘণ্টা পরই তাইওয়ান ঘিরে থাকা তাইওয়ান প্রণালীতে ইতিহাসের সামরিক মহড়া শুরু করে চীন।

বিশ্বের ব্যাস্ততম বাণিজ্যিক জলপথসমূহের একটি এই তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া শুরু হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কন্টেইনারবাহী বাণিজ্যিক জাহাজ চলাচল।