NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রাশমিকা মান্দানাকে নিয়ে মাহফিলে বক্তব্য দিলেন মাওলানা হামজা


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৪, ০৬:০১ পিএম

রাশমিকা মান্দানাকে নিয়ে মাহফিলে বক্তব্য দিলেন মাওলানা হামজা

পাশের দেশ ভারতের অভিনেত্রী রাশমিকা মান্দানা। তবে দক্ষিণী সিনেমা দিয়ে তার উত্থান হলেও এখন বলিউডেও অভিনয় করছেন। এই সময়ে তার ক্যারিয়ারের দারুণ সময় পার করছেন। এ মাসেই মুক্তি পেয়েছে রাশমিকা অভিনীত বছরের ধামাকা ছবি ‘পুষ্পা ২’।

 

এবার সেই রাশমিকাকে নিয়ে এ দেশের ওয়াজ মাহফিলে কথা বললেন এক হুজুর। তার বয়ানে উঠে এলো এই অভিনেত্রীর নাম। সৃষ্টিকর্তার সৃষ্টির সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে বিশিষ্ট ধর্মীয় বক্তা আমির হামজা রাশমিকাকে বিশ্বের অন্যতম সুন্দরী হিসেবে আখ্যা দিলেন। যদিও তিনি রেফারেন্স দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের।

 

একটি ওয়াজ মাহফিলের ভিডিওতে দেখা যায়, আমির হামজা বলছেন, ‘এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে; আপনারা ইন্টারনেট ঘাঁটবেন। ২৫৭টা রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে ১ নম্বরে রয়েছেন রাশমিকা মান্দানা। নাম শুনেছেন? চেহারার কাটিংয়ে এখন ১ নম্বরে আছেন। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন।

দেখেন তো কী সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন। এর চেয়ে শতগুণে সুন্দরী ছিলেন আমাদের আদি মাতা হাওয়া (আ.)।’

 

প্রসঙ্গত, ক্যারিয়ারে ‘চালো’ সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষেক হয় রাশমিকার। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও ততটা সফলতা পাননি। তবে ‘পুষ্পা : দ্য রাইজ’ সিনেমার অসাধারণ সফলতার পর রাশমিকা জনপ্রিয়তা যেন আকাশ ছুঁয়েছে।

অল্প সময়ের ব্যবধানে এই অভিনেত্রী তেলেগু ইন্ডাস্ট্রি জয় করে ইতোমধ্যে বলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

 

খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে এক একটি সিনেমার জন্য ১০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন রাশমিকা।