NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

ভারতে ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকের মারামারির ভিডিও ভাইরাল


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৫, ০২:০৫ এএম

ভারতে ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকের মারামারির ভিডিও ভাইরাল

ব্যাংকে স্থায়ী আমানত (ফিক্সড ডিপোজিট) ছিল। হঠাৎ মোবাইলে মেসেজ পেলেন ব্যাংকে জমানো সেই টাকা থেকে শুল্ক কাটা হয়েছে। মেসেজ দেখার পর সোজা ব্যাংকে গিয়ে উপস্থিত হলেন গ্রাহক। কেন টাকা কাটলো? সে নিয়ে বেশ খানিকক্ষণ ম্যানেজারের সঙ্গে তর্কাতর্কি করলেন তিনি। কিছুক্ষণ পরই শুরু হলো দুই জনের মধ্যে মারামারি।

 

জানা গেছে, টাকা ফেরত চেয়ে ব্যাংকের ম্যানেজারকে ধরে চড়-থাপ্পড়, ঘুসি মারা শুরু করেন ওই গ্রাহক। মার খাওয়ার পর প্রতিরোধে হাত চালালেন ব্যাংক ম্যানেজারও। মারামারি থামাতে কার্যত বেগ পান ব্যাংকে উপস্থিত বাকিরা। 

ঘটনাটি ঘটেছে গুজটের আমদাবাদে ইউনিয়ন ব্যাংকের একটি শাখায়। ভাইরাল হয়েছে মারামারি ও কথা কাটাকাটির ভিডিও।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, দুই ব্যক্তি একে অন্যের জামার কলার ধরেছেন। দু’জনেই উত্তেজিত। চলছে প্রবল কথা কাটাকাটি। তাদের মধ্যে একজন ইউনিয়ন ব্যাংকের সংশ্লিষ্ট শাখার ম্যানেজার, অন্যজন গ্রাহক। এ সময় ম্যানেজারকে ধরে চড় মারতে দেখা যায়। ম্যানেজারও পাল্টা আঘাত শুরু করেন।

 

এক পর্যায়ে দু’জনকে থামাতে গিয়ে ঘাম ছুটে যায় অন্যদের। এক নারী ব্যাংকর্মী কেঁদে ফেলেন। তিনি সবাইকে থামতে অনুরোধ করেন।

সূত্র: এনডিটিভি