NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত জেলেনস্কি : ট্রাম্প


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৪, ০৪:১২ এএম

যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত জেলেনস্কি : ট্রাম্প

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি যুদ্ধ শেষ করতে রাশিয়ার সঙ্গে ‘চুক্তি’ করার ইচ্ছা প্রকাশ করেছেন। প্যারিসে শনিবার ত্রিপক্ষীয় এক বৈঠকের পর ট্রাম্প এই মন্তব্য করেন।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এলিসি প্রাসাদে জেলেনস্কি ও  ট্রাম্পের সঙ্গে আলোচনার আয়োজন করেন। সেখানে যুদ্ধ নিয়ে কিয়েভে ক্রমবর্ধমান উদ্বেগ ও ট্রাম্প প্রশাসনের আগাম অবস্থান নিয়ে আলোচনা হয়।

ট্রাম্প একাধিকবার ইউক্রেনে সামরিক সহায়তার জন্য পাঠানো বিলিয়ন ডলারের সমালোচনার পাশাপাশি দাবি করেছেন, তিনি ২৪ ঘণ্টার মধ্যে সংঘাত শেষ করতে পারেন।

 

ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ প্ল্যাটফরম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘জেলেনস্কি ও ইউক্রেন চুক্তি করতে এবং এই পাগলামি বন্ধ করতে চায়। অবিলম্বে একটি যুদ্ধবিরতি হওয়া উচিত এবং আলোচনা শুরু করা উচিত। অযথা অনেক প্রাণহানি ঘটছে, অনেক পরিবার ধ্বংস হচ্ছে।

এভাবে চলতে থাকলে এটি আরো বড় ও ভয়ংকর আকার নিতে পারে।’

 

অন্যদিকে তিন নেতার বৈঠকের কয়েক ঘণ্টা পর বিদায়ি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনের জন্য ৯৮৮ মিলিয়ন ডলারের নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করে। পেন্টাগনের বিবৃতি অনুযায়ী, প্যাকেজটিতে ড্রোন, এইচআইএমএআরএস বা হিমার্স রকেট লঞ্চারের নিখুঁত গোলাবারুদ এবং আর্টিলারি সিস্টেম, ট্যাংক ও সাঁজোয়া যানগুলোর সরঞ্জাম ও খুচরা যন্ত্রাংশ অন্তর্ভুক্ত রয়েছে।

ইউক্রেনের উদ্বেগ রয়েছে, ট্রাম্প হয়তো দেশীয়ভাবে অজনপ্রিয় কিছু শর্ত মেনে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানাতে পারেন।

তবে জেলেনস্কি জোর দিয়েছেন, যেকোনো সমঝোতাই ন্যায্য হতে হবে।

 

ইউক্রেনীয় প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত বক্তব্যে জেলেনস্কি বলেছেন, ‘আমরা সবাই শান্তি চাই। তবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো, এই শান্তি সবার জন্য যেন ন্যায্য হয় এবং রাশিয়া, পুতিন বা অন্য কোনো আগ্রাসীর যেন ভবিষ্যতে ফিরে আসার সুযোগ না থাকে।’

তিনি আরো বলেন, ‘ন্যায্য শান্তি ও শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ তবে জেলেনস্কি ট্রাম্পের ‘অবিচল দৃঢ় সংকল্পের’ প্রশংসা করে এই বৈঠককে ‘ভালো ও ফলপ্রসূ’ বলে অভিহিত করেছেন।

 

বৈঠকের পর ম্যাখোঁ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘আসুন, শান্তি ও নিরাপত্তার জন্য আমাদের যৌথ প্রচেষ্টা চালিয়ে যাই।’

সূত্র : এএফপি