NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

ভিনিসিয়ুসকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৪, ১১:৩৬ পিএম

ভিনিসিয়ুসকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

গত ২৪ নভেম্বর লেগানেসের বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রিয়ালের ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়ুস জুনিয়র। ধারণা করা হয়েছিল, তিনি এক মাসের জন্য মাঠের বাইরে থাকবেন। তবে এক মাসের অপেক্ষা করতে হচ্ছে না। কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন যে, দলের অন্যতম গুরুত্বপূর্ণ তারকা ভিনিসিয়ুস জুনিয়র খুব শিগগিরই মাঠে ফিরতে যাচ্ছেন।

 


 

আনচেলত্তি জানিয়েছেন, ‘ভিনিসিয়ুসের অবস্থা ভালো, এটা সুখবর। সে খুব ভালোভাবে সুস্থ হয়ে উঠেছে। আগামীকাল (আজকে রাতে) তাকে পাওয়া যাবে না, তবে চ্যাম্পিয়ন্স লিগে আতালান্টার বিপক্ষে ম্যাচে সে ফিরবে।’

ভিনিসিয়ুসের অনুপস্থিতে রিয়াল তিনটি ম্যাচ খেলেছে।

এর মধ্যে গেটাফের বিপক্ষে জয় পেলেও লিভারপুল ও অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে হেরেছে।