NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে ইরানের জবাব, যা বললেন ট্রাম্প মুখ্যমন্ত্রী শুভেন্দুর ব্যক্তিগত সহকারী হত্যায় গ্রেপ্তার ৩ বিজয়ের শপথ অনুষ্ঠানে বিপাকে অভিনেত্রী রিয়ালকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় : গুরুত্ব পাচ্ছে গণতন্ত্র ও অর্থনীতি কূটনৈতিক উপহার : ভুল বার্তায় তৈরি হতে পারে ভুল-বোঝাবুঝি তিন দেশে তিন উদ্বোধনী তারকাদের দিয়ে বাজিমাত করার পরিকল্পনা ফিফার মাদকদ্রব্য পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
Logo
logo

লাহোরের বিপক্ষে মেহেদীর জাদু, গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৪, ০১:৫৪ এএম

লাহোরের বিপক্ষে মেহেদীর জাদু, গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর

পাকিস্তানের লাহোর কালান্দার্সকে হারিয়ে গ্লোবাল সুপার লিগের ফাইনালে উঠেছে বাংলাদেশের দল রংপুর রাইডার্স। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বৃষ্টির কারণে মাত্র ৯ ওভারে নেমে আসা ম্যাচে লাহোরকে ২৩ রানে (ডিএলএস নিয়ম) হারায় রংপুর। 


 

রংপুরের ফাইনালে ওঠা ম্যাচে বল হাতে মূল অবদানটা রেখেছেন মেহেদী হাসান। ৯ ওভারে ১১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা লাহোর মেহেদীর করা প্রথম ওভারেই হারিয়েছে ৩ উইকেট।

১ রানে ৩ উইকেট হারিয়ে লাহোর কালান্দার্স পিছিয়ে পড়ে শুরুতেই। ইনিংসের তৃতীয় ওভারে এবং নিজের দ্বিতীয় ওভার করতে এসে মেহেদি মোহাম্মদ আখলাককেও তুলে নিলে বড় বিপদে পড়ে লাহোর। ১৩ রানে ৪ উইকেট হারানো দলটি আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি। দুই ওভারের ১১ রান খরচে ৩ উইকেট নেন তিনি।
লাহোরের মির্জা বেগ (২০ বলে ৩১) ও টম অ্যাবেলের (১২ বলে ২৫) ইনিংস দুটি শুধু হারের ব্যবধানই যা কমিয়েছে। পিএসএলের দলটি থেমেছে ৭ উইকেটে ৮৭ রানে।

 

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে বৃষ্টিতে খেলা থামার আগে ৯ ওভারে ১ উইকেটে ৮৫ রান তোলে রংপুর। বৃষ্টিতে সময় নষ্ট হওয়ায় রংপুর আর ব্যাট করতে পারেনি, ডিএলএস নিয়মে লাহোরের লক্ষ্য দাঁড়ায় ১১১ রানের।

১৩ বলে ২২ রান করেন সৌম্য। স্টিভেন টেলর ২৭ বলে ৩২ ও সাইফ হাসান ১৪ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। 

 


 

অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়া ৪ ম্যাচের তিনটিতে জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছে। আগামীকালের ফাইনালে রংপুরের প্রতিপক্ষ তারাই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর পাঁচটায়।

 

সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স: ৯ ওভারে ৮৫/১ (টেলর ৩২*, সাইফ ২৭*, সৌম্য ২২; মির্জা ১/১২)।
লাহোর কালান্দার্স: (লক্ষ্য ৯ ওভারে ১১১) ৯ ওভারে ৮৭/৭ (মির্জা ৩১, অ্যাবেল ২৫; মেহেদী ৩/১১, চ্যাপেল ২/১৭)।
ফল: রংপুর রাইডার্স ২৩ রানে জয়ী (ডিএলএস মেথড)।
ম্যান অব দ্য ম্যাচ: স্টিভেন টেলর।