NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৪, ০৮:৪১ এএম

বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

ফুটবলে ব্রাজিল ও আর্জেন্টিনা চিরপ্রতিদ্বন্ধী। তাদের দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকে কোটি ভক্তরা। দুই দলের ম্যাচে আলাদা হয়ে যায় ক্রীড়াপ্রেমি থেকে ভক্ত সমর্থকেরা। এবারও মুখোমুখি হতে যাচ্ছে দুই দল।

তবে ফুটবলে নয়, দুই দল মুখোমুখি হচ্ছে ক্রিকেটে।

 

আগামী ১৬ ডিসেম্বর মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ছেলেদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে খেলবে দুই দল। 

দুটি দেশ যে ক্রিকেট খেলে সেটাই অনেকের কাছে অজানা।

 বাংলাদেশের মতো টেস্ট বা ওয়ানডে স্ট্যাটাস না থাকলেও আইসিসির টি-টোয়েন্টি স্ট্যাটাস আছে দক্ষিণ আফ্রিকার দুই দেশের।

 

আগামীকাল আর্জেন্টিনা বনাম বারমুডা ম্যাচ দিয়ে শুরু হবে এই বাছাইপর্ব। আর আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচটি হবে ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসিদের দেশে। ১৬ ডিসেম্বর বুয়েন্স এইরেসের সেন্ট জর্জ কলেজ গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।

এর আগে ক্রিকেটে একবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। ২০০৯ সালের সেই ম্যাচে আর্জেন্টিনা জিতেছিল ২৯ রানে।