NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

পরীমণির প্রতি মুগ্ধতার কথা জানালেন রাজ


খবর   প্রকাশিত:  ০২ এপ্রিল, ২০২৫, ০৪:২২ এএম

>
পরীমণির প্রতি মুগ্ধতার কথা জানালেন রাজ

ভালোবাসায় কতখানি বিশ্বাস আর ভরসা থাকলে মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করে ফেলা যায়, তার উদাহরণ শরিফুল রাজ ও পরীমণি। ঢাকাই সিনেমার এই তারকাদ্বয় বিয়ে করেছেন গত বছরের অক্টোবরে। এরপর তাদের ভালোবাসা যেন আরও বেড়ে গেছে।

সেটাই অকপটে বললেন রাজ। স্ত্রী পরীমণির প্রতি মুগ্ধতার কথা জানিয়ে ধন্যবাদ দিয়েছেন তিনি। পরীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে হালের এই আলোচিত অভিনেতা ফেসবুকে লিখেছেন, ‘তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমার জীবন একেবারে বদলে গেছে। যখন আমরা বিয়ে করি এবং আমাদের জীবনের সবচেয়ে সুন্দর ধাপ শুরু করি, যেখানে আমাদের ভালোবাসা বেড়েছে ও মজবুত হয়ে উঠেছে। মুগ্ধ হয়ে তোমার প্রশংসা করি; তোমার উপস্থিতি ও ভালোবাসা দিয়ে আমার জীবনকে আশীর্বাদপুষ্ট করার জন্য তোমাকে ধন্যবাদ।’

razz-pori
পরীকে নিয়ে রাজের পোস্ট

ছবিতে দেখা গেল, একটি গাড়ির উপর বসে আছেন রাজ। তার পরনে সাদা শার্ট-প্যান্ট ও বাদামি কটি। অন্যদিকে পরীর পরনে সাদা রঙের গাউন। জানা গেছে, ছবিটি তোলা হয়েছিল গত ২৩ জুলাই। সেদিন এই পোশাকে মিরপুরের সনি স্কয়ারে গিয়েছিলেন রাজ-পরী দম্পতি। সেখানে রাজ অভিনীত ‘পরাণ’ সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল। স্বামীর সিনেমা দেখে আবেগে কেঁদেও ফেলেন পরী।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও রাজ। এরপর চলতি বছরের জানুয়ারিতে তারা পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। বর্তমানে পরী আট মাসের অন্তঃসত্ত্বা। তাই সমস্ত কাজ থেকে বিরত আছেন। অন্যদিকে ‘পরাণ’ সিনেমায় অভিনয় করে সবার মন জয় করে নিয়েছেন রাজ। এর মধ্যেই গত ২৯ জুলাই মুক্তি পেয়েছে তার আরেকটি সিনেমা ‘হাওয়া’। এটিও তুমুল দর্শকপ্রিয়তা পাচ্ছে।

এদিকে শোনা যাচ্ছে, ছেলে সন্তান আসতে চলেছে রাজ ও পরীর ঘরে। অনাগত সন্তানের জন্য তাদের কেনাকাটার পসরা দেখেই এমনটা আঁচ করছেন অনেকে। যদিও তারা নিজেরা এখনো বিষয়টি নিয়ে স্পষ্ট তথ্য দেননি।