NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

এবার অস্কারে সংগীতের লড়াইয়ে ৫ বাঙালি শিল্পী


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৪, ০২:১৬ পিএম

এবার অস্কারে সংগীতের লড়াইয়ে ৫ বাঙালি শিল্পী

সদ্যই সুংসবাদটি জানিয়েছেন কলকাতার গায়িকা ইমন চক্রবর্তী। আসন্ন অস্কারের মঞ্চে তার গান রয়েছে প্রতিযোগিতায়। আপাতত শুভেচ্ছার বন্যায় বাসছেন বাংলার গায়িকা। তবে শুধু ইমন নন, বাংলার মোট পাঁচ জন সেরা মৌলিক গান এবং সেরা মৌলিক স্কোরের জন্য এই দৌড়ে সামিল।

যার মধ্যে ৩ জন কণ্ঠশিল্পী এবং ২ জন সংগীত পরিচালক।

 

এবার অস্কারে সেরা মৌলিক গানের জন্য প্রতিদ্বন্দ্বীতা করা ৮৯টি গান ও সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য নির্বাচিত ১৪৬টি গানের ব্যালটের মধ্যে রয়েছে ‘পুতুল’ সিনেমার বাংলা গান ‘ইতি মা’ এবং ‘ব্যান্ড অফ মহারাজাস’ সিনেমার পাঞ্জাবি গান ‘ইশক ওয়ালা ডাকু’। আর এই দুটি গানের পিছনে আছেন বাংলার পাঁচজন শিল্পী। তারা হলেন সায়ন গঙ্গোপাধ্যায়, ইমন চক্রবর্তী, পন্ডিত বিক্রম ঘোষ, শমীক কুন্ডু এবং ডালিয়া মাইতি ব্যানার্জি।

ইমনের গাওয়া ইতি মা’তে সুর দিয়েছেন সায়ন। আর ইশক ওয়ালা ডাকু’র সুরকার হলেন বিক্রম ঘোষ এবং গানটি গেয়েছেন শমীক ও ডালিয়া মাইতি।

 

১৭ ডিসেম্বর ভোটিংয়ের মাধ্যমে ১৫টি গান ও অরিজিনাল স্কোরের জন্য মোট ২০টিকে বাছাই করে নেওয়া হবে। ৯ ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম রাউন্ডের ভোটিং।

একাডেমির সংগীত শাখার সদস্যরা এদিন থেকে শুরু হওয়া প্রথম রাউন্ডের ভোটে ১৫টি গান এবং সেরা ২০টি অরিজিনাল স্কোরের জন্য ভোট দেবেন।

 

এর আগে ২০২৩ সালে তামিল গান ‘নাটু নাটু’ সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য অস্কার জিতে ভারতীয় সংগীতকে আবারও মর্যাদা এনে দিয়েছে বিশ্বমঞ্চে। এখন দেখার বাংলার কোনো শিল্পী ফের সেই মুকুটে নতুন পালক জুড়তে পারেন কি না! আগামী ৩ মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের আসর।