NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

ভ্রমণ সতর্কতার বিষয়ে উপদেষ্টাকে যা বললেন ব্রিটিশ হাইকমিশনার


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৭:৩৪ পিএম

ভ্রমণ সতর্কতার বিষয়ে উপদেষ্টাকে যা বললেন ব্রিটিশ হাইকমিশনার

বাংলাদেশে যুক্তরাজ্যের নাগরিকদের জন্য নতুন ভ্রমণ সতর্কতার বিষয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক তার দেশের বৈদেশিক, কমনওয়েলথ ও উন্নয়ন অফিসের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘যুক্তরাজ্য ব্রিটিশ নাগরিকদের আগমন বা বসবাস সংক্রান্ত সবচেয়ে প্রাসঙ্গিক বিষয়গুলোর ওপর হালনাগাদ তথ্য ও পরামর্শ অন্তর্ভুক্ত রয়েছে কি না, তা নিশ্চিত করতে সর্বদা প্রতিটি দেশের জন্য ভ্রমণ পরামর্শ পর্যালোচনা করে থাকে।’

বুধবার বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ঢাকার তেজগাঁওয়ে উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এ সময় উপদেষ্টা ভ্রমণ সতর্কতার বিষয়টি উত্থাপন করলে সারাহ কুক এসব কথা বলেন।

সাক্ষাৎকালে উপদেষ্টা মাহফুজ আলম দেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে এবং অতীতের স্বৈরাচারী শাসনের কারণে ভঙ্গুর অবস্থায় পড়া অর্থনীতি সচল রাখতে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন।

তিনি বলেছেন, ‘পাচার করা টাকা আমাদের দেশ থেকে আপনার দেশে চলে গেছে। আমাদের অর্থনীতি সচল রাখতে আমরা সেই অর্থ ফেরত চাই।’

 


 

মাহফুজ হাইকমিশনারকে নির্বাচন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টিতে সরকারের প্রচেষ্টার বর্ণনা দিয়ে বলেন, ‘এটি আমাদের বিপ্লব এবং আমাদের এটি রক্ষা করতে হবে।’

তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের আদর্শ ছিল মূলত মর্যাদাপূর্ণ।

বহু বছর ধরে বাংলাদেশিদের মর্যাদা ছিল না। সুতরাং, এই বিপ্লবের সাথে তাদের এক ধরনের আবেগজাত সংযোগ রয়েছে। তারা সমতা ও ন্যায়বিচারের জন্যও লড়াই করেছেন।’

 

হাইকমিশনার কুক অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ভবিষ্যতের পথ তৈরিতে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে যুক্তরাজ্যের সহায়তা তুলে ধরেন।