NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন শ্রদ্ধা কাপুর


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৫, ০৭:৩৯ এএম

আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন শ্রদ্ধা কাপুর

বলিউড নায়িকা শ্রদ্ধা কাপুর চলতি বছরের সবচেয়ে হিট সিনেমা উপহার দিয়েছেন। তার অভিনীত ‘স্ত্রী-২’ সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ৮০০ কোটি রুপি আয় করেছে। শ্রদ্ধাকে এখন বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে দেখা যাচ্ছে। নতুন নতুন সিনেমার প্রস্তাবও তার হাতে রয়েছে।

এবার নিজের জন্য নতুন ঠিকানা খুঁজে নিলেন শ্রদ্ধা। তিনি এত দিন বাবা-মায়ের সঙ্গে থাকতেন। মুম্বাইয়ের জুহুতে সমুদ্রের কাছে ফ্লাট ভাড়া নিলেন এ অভিনেত্রী। বছরে এর ভাড়া আসবে ৭২ লাখ রুপি। সেই হিসেবে মাসিক ৬ লাখ রুপি ভাড়া দিতে হবে শ্রদ্ধাকে।

 

জানা গেছে, ৩৯২৮.৮৬ বর্গফুটের এ ফ্লাটটি এক বছরের জন্য লিজ নিয়েছেন শ্রদ্ধা। তাকে ৭২ লাখ রুপি অগ্রিম ভাড়া দিতে হয়েছে। চলতি বছরে ১৬ অক্টোবর চুক্তি সম্পন্ন হয়েছে হয়। এতে শ্রদ্ধার জন্য চারটি গাড়ি পার্কিংয়ের জায়গা রাখা রয়েছে। নথি অনুযায়ী, লেনদেনে ৩৬,০০০ রুপি স্ট্যাম্প দেওয়া হয়েছে। ১০০০ রুপির নিবন্ধন মূল্যও দেওয়া হয়েছে।

শ্রদ্ধা কাপুর, সিনেমা, চলচ্চিত্র, বলিউড, বিনোদনআলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন শ্রদ্ধা, বাড়ি ভাড়া ৬ লাখ

 

শ্রদ্ধা কাপুরের বাবা শক্তি কাপুর শোবিজের খ্যাতিমান তারকা হলেও মেয়েকে তেমন কোনো বাড়তি সুবিধা পাইয়ে দিতে কাজ করেননি। শ্রদ্ধা বরাবরই জানিয়েছেন, তিনি যখন অভিনেত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন, সেই সময় থেকে বাবা পাশে থেকেছেন। তবে কাজ পাইয়ে দেবেন এমন আশ্বাস কখনো তার বাবা দেননি।

 

 

শ্রদ্ধা বলিউডে কারো সুপারিশে নয়, নিজের যোগ্যতায় প্রতিষ্ঠা পেয়েছেন। তিনি এখন আলাদা থাকতে চাওয়ার কথা ছড়িয়ে পড়লে সবাই বলছেন, ‘স্ত্রী-২’সিনেমার সাফল্যের পর কিছুটা একান্তে সময় কাটানোর জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন।