NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

নয়ারের প্রথম লাল কার্ডে জার্মান কাপে বায়ার্নের বিদায়


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৭:২৩ পিএম

নয়ারের প্রথম লাল কার্ডে জার্মান কাপে বায়ার্নের বিদায়

ম্যাচের শুরুতেই অধিনায়ক ম্যানুয়েল নয়ার লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বায়ার্ন মিউনিখ। একজন কম নিয়ে খেলেও দীর্ঘক্ষণ লড়াই করে তারা। তবে শেষরক্ষা হয়নি তাদের। বায়ার লেভারকুজেনের কাছে হেরে জার্মান কাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিয়েছে বায়ার্ন।

 

 

বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার রাতে শেষ ষোলোর ম্যাচে ন‍্যাথান টেলার একমাত্র গোলে বায়ার্নের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছে গতবারের চ্যাম্পিয়ন লেভারকুজেন। 

ম্যাচের সপ্তদশ মিনিটে বক্স থেকে বেরিয়ে প্রতিপক্ষের ডাচ ডিফেন্ডার ইয়েরেমি ফ্রিম্পংকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন নয়ার। ২০০৪ সাল থেকে দীর্ঘ দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারে জীবনে প্রথমবারের মতো লাল কার্ড দেখলেন ম্যানুয়েল নয়ার। এতেই এক তিক্ত অভিজ্ঞতা হলো জার্মান তারকা গোলরক্ষকের।

 

চোটের কারণে ছিলেন না দলের তারকা স্টাইকার ও সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন। তার ওপর নয়ারের লাল কার্ড। ১০ জন নিয়ে চাপে পড়ে বায়ার্ন। তারপরও দীর্ঘ সময় পর্যন্ত লেভারকুজেনকে আটকে রেখেছিল তারা।

৬৯ মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি পেয়ে যায় লেভারকুজেন। সতীর্থের ক্রস বক্সে পেয়ে হেডে দলকে শেষ আটের পথে এগিয়ে নেন আট মিনিট আগে বদলি নামা নাইজেরিয়ার মিডফিল্ডার টেলা।

 

বায়ার্নের বিপক্ষে এই নিয়ে সবশেষ পাঁচ বারের দেখায় অপরাজিত রইল তারা, এর মধ্যে তাদের জয় তিনটি, দুটি ড্র।