NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ঘুরতে গিয়ে ঢেউয়ে ভেসে গেলেন অভিনেত্রী, লাশ উদ্ধার


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১১:৪১ এএম

ঘুরতে গিয়ে ঢেউয়ে ভেসে গেলেন অভিনেত্রী, লাশ উদ্ধার

সমুদ্রপাড়ে যোগব্যায়ামের অনুশীলন করতে গিয়ে ঢেউয়ে তলিয়ে গেলেন রাশিয়ান অভিনেত্রী কামিলা বেলিয়াতস্কায়া। থাইল্যান্ড ছুটি কাটাতে গিয়ে এমন মর্মান্তিক মৃত্যু হয়েছে অভিনেত্রীর। গত ২৯ নভেম্বর দেশটির একটি পর্যটন স্পটে ঘটে এ ঘটনা। মৃত্যুকালে কামিলার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর।

 

নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, থাইল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ কো সামুই এলাকায় একটি মাদুর নিয়ে ভিউপয়েন্টের নিচে পাথুরে এলাকায় গিয়েছিলেন কামিলা। পরে একটি শক্তিশালী ঢেউ সেখান থেকে তাকে ভাসিয়ে নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীর মর্মান্তিক দুর্ঘটনার সেই ভিডিও ছড়িয়ে পড়েছে। 



 

যেখানে দেখা গেছে, ঢেউ আছড়ে পড়ার পর অভিনেত্রীকে একজন পথচারী বাঁচানোর চেষ্টা করেছিলেন।

তবে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন তিনি। কামিলাকে আর জীবিত অবস্থায় উদ্ধার করা যায়নি। 
 
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘটনার ১৫ মিনিট পর সেখানে উদ্ধারকারী দল পৌঁছায়। কিন্তু ৯ ফুটের দীর্ঘ ঢেউয়ের কারণে অভিনেত্রীর কাছে যেতে ব্যর্থ হয় উদ্ধারকারী দলের সদস্যরা।
পরে ঢেউয়ে ভেসে যাওয়া জায়গার দুই-তৃতীয়াংশ দূরবর্তী এলাকা থেকে মরদেহ উদ্ধার হয়।

 

সামুই রেসকিউ সেন্টারের প্রধান চাইয়াপোর্ন সাবপ্রেসাদ জানিয়েছেন, দ্বীপের সমুদ্র সৈকত এলাকায় সতর্কতা জারি রয়েছে। পর্যটকদের খারাপ এলাকা, সাঁতার জানা এবং উপকূলরেখার পরিবেশ সম্পর্কে জানানো হয়েছে। তিনি বলেন, বর্ষা মৌসুমে পর্যটকদের সতর্ক করে থাকি আমরা। বিশেষ করে চাওয়েং ও লামাই সৈকতের মতো ঝুঁকিপূর্ণ এলাকায় সাঁতার না কাটার জন্য বলা হয়।

একইসঙ্গে লাল পতাকা থাকা এলাকাও ঝুঁকিপূর্ণ।