NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

বর্ধমানের ভিডিওকে ‘বাংলাদেশের মন্দিরে হামলা’ বলে প্রচার করছে ভারতীয় গণমাধ্যম


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৬:৩০ পিএম

বর্ধমানের ভিডিওকে ‘বাংলাদেশের মন্দিরে হামলা’ বলে প্রচার করছে ভারতীয় গণমাধ্যম

‘বাংলাদেশে হিন্দুদের মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর করা হয়েছে’—এমন দাবিতে সংবাদ প্রচার করেছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ। একই ফুটেজ নিজেদের এক্স অ্যাকাউন্টে প্রচার করেছে সংবাদমাধ্যম আরটি ইন্ডিয়া। তবে ভিডিওটি প্রতিমা ভাঙচুরের নয়, এমনকি ভিডিওটি বাংলাদেশেরই নয়। 

সোশ্যাল মিডিয়া ঘেঁটে দেখা গেছে, ওই দুই গণমাধ্যম ছাড়াও ভিডিওটি আরো কিছু এক্স ও ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে।

এতে বলা হচ্ছে, ‘বাংলাদেশে ইসলামপন্থীরা যখন হিন্দু মন্দিরে হামলা করছে, প্রতিমা ভাংচুর করছে’। 

 


 

তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার জানিয়েছে, ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ওই ভিডিওটি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটি কালীমন্দিরের প্রতিমা বিসর্জনের ভিডিও। 

গত ২৫ নভেম্বর ‘১২ বছর অন্তরঐতিহ্যের কালীমাতা নিরঞ্জন ২০২৪’ আয়োজন করে ভারতের পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ সুলতানপুরের কিরণময়ী পাঠাগার এবং সুলতানপুর গ্রামবাসীবৃন্দ। জানা যায়, খণ্ডঘোষ সুলতানপুরের মণ্ডলবাড়িতে দীর্ঘ ১২ বছর পরপর অনুষ্ঠিত হয় কালীমাতা নিরঞ্জন।

 

 


 

সুতরাং, ভারতের পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ প্রতিমা বিসর্জনের দৃশ্যকে বাংলাদেশে মুসলিম কর্তৃক হিন্দুদের মন্দিরে হামলার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।