NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

কিয়েভকে ফের অস্ত্রসজ্জিত করতে যুদ্ধবিরতি চায় পশ্চিমারা


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৫, ১০:৩১ পিএম

কিয়েভকে ফের অস্ত্রসজ্জিত করতে যুদ্ধবিরতি চায় পশ্চিমারা

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সোমবার অভিযোগ করেছেন, পশ্চিমাদেশগুলো ইউক্রেনে যুদ্ধবিরতির কথা বলছে, যাতে তারা কিয়েভকে উন্নত অস্ত্রশস্ত্র দিয়ে পুনরায় সজ্জিত করতে পারে।  

গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের পর তিন বছরের এই সংঘাতের জন্য যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি নিয়ে আলোচনার বিষয়টি আবারও সামনে এসেছে।  

এদিন মস্কোয় হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তোর সঙ্গে এক বৈঠকে লাভরভ বলেন, ‘পশ্চিমারা যুদ্ধবিরতির কথা বলতে শুরু করেছে, যাতে ইউক্রেনকে সময় দেওয়া যায় এবং সুযোগ করে নিয়ে আধুনিক দূরপাল্লার অস্ত্র দিয়ে ইউক্রেনকে আবার সজ্জিত করা যায়।’  

তিনি আরো বলেন, ‘এটি অবশ্যই শান্তির পথ নয়।

’  

 

লাভরভ যখন এই বক্তব্য দিচ্ছিলেন, তখন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ একটি আকস্মিক সফরে কিয়েভে ছিলেন। সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করেন।

 

গত মাসে শোলন প্রথম প্রধান কোনো পশ্চিমা নেতা হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনা করেন। সেই আলোচনায় তিনি ক্রেমলিনকে কিয়েভের সঙ্গে একটি চুক্তিতে আসার ব্যাপারে খোলামেলা থাকার আহ্বান জানান।

পুতিন অবশ্য প্রকাশ্যে দাবি করেছেন, যুদ্ধ বন্ধ করার জন্য পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল ইউক্রেনকে ছেড়ে দিতে হবে।

 

অন্যদিকে জেলেনস্কি বারবার সংঘাত চলাকালে শান্তি প্রতিষ্ঠার জন্য ভূখণ্ডের বিষয়ে ছাড় দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছেন। তবে তিনি রবিবার বলেছেন, রাশিয়ার সঙ্গে কোনো আলোচনার আগে তার দেশের ন্যাটো থেকে নিরাপত্তা নিশ্চয়তা ও প্রতিরক্ষার জন্য আরো অস্ত্র প্রয়োজন।

সূত্র : এএফপি