NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

শচিনের রেকর্ড ভাঙলেন রুট


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৫, ০৮:৫০ এএম

শচিনের রেকর্ড ভাঙলেন রুট

নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারানো ম্যাচে চতুর্থ ইনিংসে ২৩ রানের অপরাজিত ইনিংস খেলেন ইংলিশ ব্যাটার জো রুট। ছোট এই ইনিংস খেলেই একটি রেকর্ড নিজের করে নিয়েছেন ইংল্যান্ডের হয়ে টেস্টে সর্বোচ্চ এই রান সংগ্রাহক। 

শুধু রেকর্ড নয়,  এই ইনিংসেই ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ভেঙে দিলেন শচিন টেন্ডুলকারের রেকর্ড। টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটার এখন রুট।

 


 

আন্তর্জাতিক টেস্টে ক্রিকেটে চতুর্থ ইনিংসে শচিনের রান ছিল  ১৬২৫। সেটাই ছিল চতুর্থ ইনিংসে করা সর্বোচ্চ রান। রবিবার তাকে টপকে গেলেন রুট। এ দিনের অপরাজিত ২৩ রানের ইনিংসের সুবাদে টেস্ট ক্রিকেটের চতুর্থ ইনিংসে রুটের রান হল ১৬৩০।

 

 


 

ক্যারিয়ারের ১৫০তম টেস্ট খেলতে নেমে শচিনের রেকর্ড ভেঙেছেন রুট। এদিন ইংলিশ ডানহাতি ব্যাটার ৪৯তম চতুর্থ ইনিংস খেলেন। টেস্টের শেষ ইনিংসে দুটি সেঞ্চুরি ও ৮টি হাফসেঞ্চরি হাঁকানোর কৃতিত্বও রয়েছে রুটের। শচিনের রেকর্ড ভাঙার আগেই তারই স্বদেশি সাবেক তারকা অ্যালিস্টার কুক ও দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথকেও টপকে গেছেন রুট।