NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

ঢাকায় আতিফ আসলাম, গাইবেন কাল


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৪, ০৬:৪৬ পিএম

ঢাকায় আতিফ আসলাম, গাইবেন কাল

আগামীকাল সন্ধ্যায় আয়োজন করা হয়েছে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’। এই কনসার্টে গান গাওয়ার কথা পাকিস্তানি গায়ক আতিফ আসলামের। কনসার্টের এক দিন আগেই ঢাকায় এসে পৌঁছলেন এই গায়ক। আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন তিনি।

আগামীকাল রাতে আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে গাইবেন তিনি।

 

আয়োজকরা জানিয়েছেন, আগামীকাল রাত ৮টার পর মঞ্চে উঠবেন এই তারকা। আতিফ ছাড়াও কনসার্টে গাইবেন আরেক পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল।

পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’ থেকে ‘পেহলি দফা’র মতো গানে বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও জনপ্রিয়তা রয়েছে আতিফের।

আগেও বেশ কয়েকবার ঢাকায় এসেছেন তিনি।

 

২০০৩ সালে ব্যান্ড ‘জল’-এর হয়ে পেশাদার সংগীতজীবন শুরু করেন আতিফ আসলাম। মূলত উর্দু ভাষায় গান গাইলেও তিনি হিন্দি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গেয়েছেন। গান গাওয়ার পাশাপাশি অভিনয় করেন আতিফ আসলাম।