NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

সরকারি কর্মকর্তাদের কর্মক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করতে হবে - আসিফ মাহমুদ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৮:০৩ এএম

সরকারি কর্মকর্তাদের কর্মক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করতে হবে - আসিফ মাহমুদ

স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে সতর্কতা এবং কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সচিবালয়ে সম্মেলনকক্ষে স্থানীয় সরকার বিভাগের নভেম্বর মাসের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপদেষ্টা।

 

স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় গত-সমন্বয় সভার গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা, প্রকল্প মনিটরিং ও মূল্যায়ন কার্যক্রম, অভিযোগ নিষ্পত্তি, ডি-নথির ব্যবহার বৃদ্ধি, ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম, দপ্তর/সংস্থা সম্পর্কিত আলোচনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

উপদেষ্টা বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে। আগের কার্যক্রমের ওপর ভিত্তি করে জেলা পর্যায়ে পর্যালোচনার মাধ্যমে বঞ্চিত এলাকাগুলোকে অধিক গুরুত্ব দিয়ে বাজেট পুনর্বণ্টন করার নির্দেশনা দেওয়া হয়েছে। শিগগির স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে।

 

স্থানীয় সরকার বিভাগের সচিব বলেন, দ্রুত এবং কার্যকরভাবে সরকারি সেবা জনগণের কাছে পৌঁছে দিতে সব কর্মকর্তাদের কাজের গতি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

 

সভায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দপ্তর/সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।