NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের
Logo
logo

দুবাইয়ে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আলোচনা


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৪, ০১:৩৮ পিএম

দুবাইয়ে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আলোচনা

দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান দুবাই ইমিগ্রেশনের জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স এ্যাফেয়ারসের (জিডিআরএফএ) ডিরেক্টর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আহমদ আল মারীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (২৭ নভেম্বর) সংস্থাটির সদর দপ্তরে সাক্ষাৎ করেন তারা। 

ডিরেক্টর জেনারেল মারী নবনিযুক্ত কনসাল জেনারেলকে দুবাইয়ে স্বাগত জানান এবং তার দায়িত্ব পালনকালে দুবাই ইমিগ্রেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বাংলাদেশ কনস্যুলেটের প্রেস উইং জানায়, দুবাইয়ে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ ও অধিক সংখ্যক বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ভিসা সহজীকরণসহ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন তারা।

এ সময় দুবাই ও অন্যান্য আমিরাত সমূহের অবকাঠামোগত উন্নয়নে অবদানের বিষয়ে ডিরেক্টর জেনারেল আহমদ আল মারী বাংলাদেশিদের প্রশংসা করেন। 

 

বৈঠক শেষে ডিরেক্টর জেনারেল মারী কনসাল জেনারেলকে দুবাই ইমিগ্রেশনের সদর দপ্তরের বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখান। দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রম কল্যাণ উইং ও জিডিআরএফএর সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।