NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

গ্লোবার সুপার লিগ, হার দিয়ে শুরু করল রংপুর রাইডার্স


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৪, ০৮:৫৭ এএম

গ্লোবার সুপার লিগ, হার দিয়ে শুরু করল রংপুর রাইডার্স

গ্লোবার সুপার লিগে হার দিয়ে আসর শুরু করল বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। সুপার ওভারে রংপুর হেরেছে হ্যাম্পশায়ারের কাছে। 

গ্লোবাল সুপার লিগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) হ্যাম্পশায়ারের কাছে রংপুর হেরেছে সুপার ওভারে। 

টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৩২ রানে অলআউট হয় হ্যাম্পশায়ার।

শান মাসুদের ৫৬ রান, আলী ওর ২৮ এবং টম পার্স্টের ১২ রানে এ রান তোলে দলটি।

 

রংপুরের হয়ে ইংলিশ পেসার জ্যাক চ্যাপেল ৪ ওভারে ২৩ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। হরমিত সিং নিয়েছেন ২ উইকেট।

জবাবে খেলতে নেমে শুরুটা দারুণ করে রংপুর।

সৌম্য ও টেইলরের ওপেনিং জুটি থেকে আসে ৪৬ রান। তবে এই জুটি ভাঙার পরই বিপদে পড়ে দলটি। রংপুরের হয়ে সৌম্য ২৭, নুরুল হোসেন ২৪, খুশদিল ২৫ এবং স্টিভেন টেইলরের ব্যাট থেকে আসে ২০ রান। তারপরও জেতার জন্য তা যথেষ্ট চিল না।
২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রানের বেশি করতে পারেনি রংপুর রাইডার্স। টাই হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে।

 

সুপার ওভারে প্রথমে ব্যাট করে ১ উইকেট হারিয়ে ১২ রান করে রংপুর। জবাবে ১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় হ্যাম্পশায়ার। রংপুরের পরের ম্যাচ আগামী ১ ডিসেম্বর অস্ট্রেলিয়ার ক্লাব ভিক্টোরিয়ার বিপক্ষে।