NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

আর্জেন্টিনার সাবেক সতীর্থ হলেন মিয়ামিতে মেসির নতুন কোচ


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৪, ১০:১৮ এএম

আর্জেন্টিনার সাবেক সতীর্থ হলেন মিয়ামিতে মেসির নতুন কোচ

হঠাৎ করেই ইন্টার মিয়ামির দায়িত্ব ছেড়ে দিয়েছেন জেরার্ডো টাটা মার্তিনো। এরপর লিওনেল মেসির ক্লাবের কোচ কে হচ্ছেন, এ নিয়ে গুঞ্জন ছড়িয়েছে অনেক। শোনা গিয়েছিল, বার্সেলোনায় মেসির সাবেক সতীর্থ ও গত মৌসুম শেষে বার্সার কোচের পদ ছেড়ে যাওয়া জাভি হার্নান্দেসের নাম।

এরই মধ্যে খবর ছড়িয়ে পড়ে, জাভি নন, আর্জেন্টিনা দলে মেসির সাবেক সতীর্থ ও বন্ধু হাভিয়ের মাচেরানো হতে যাচ্ছেন ইন্টার মিয়ামির নতুন কোচ। সেটিই সত্য হলো। মঙ্গলবার মাচেরানোকে কোচ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।

 

শুধু আর্জেন্টিনা জাতীয় দলে নয়, বার্সেলোনাতেও মেসির সঙ্গে দীর্ঘদিন খেলেছেন মাচেরানো। মেসির সতীর্থ হিসেবে ১৯টি শিরোপা জিতেছেন ৪০ বছর বয়সী সাবেক এই ডিফেন্ডার।

 

এর আগে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ এবং ২৩ দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মাচেরানো। ৫০ ম্যাচে কোচিং করিয়ে ২৮ জয়, ১০ ড্র আর ১২ হারের স্বাদ পেয়েছেন তিনি।