NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

অনাগত সন্তানের জন্য রাজ-পরীর যত আয়োজন


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০৯:১১ এএম

>
অনাগত সন্তানের জন্য রাজ-পরীর যত আয়োজন

মধুর অপেক্ষায় কাটছে চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজের দিন। কিছুদিন পরই পৃথিবীর আলো দেখবে এই দম্পতির প্রথম সন্তান। এ নিয়ে দু’জনেই উচ্ছ্বসিত। প্রতিটি মুহূর্তই যেন নতুনভাবে অনুভব করছেন তারা।

অনাগত সন্তানের জন্য নানানভাবে প্রস্তুতি নিচ্ছেন রাজ-পরী। এরইমধ্যে তার ব্যবহারের জন্য প্রায় সবকিছুরই ব্যবস্থা করে ফেলেছেন। গায়ের জামা থেকে শুরু করে জুতা, ডায়াপারসহ একটি শিশুর জন্য প্রয়োজনীয় সবকিছু প্রস্তুত করে রেখেছেন দম্পতি।

এসব আয়োজনের চিত্র ফেসবুকে শেয়ার করেছেন পরীমণি। ছবি-ভিডিওতে দেখালেন, কী কী সাজিয়ে রেখেছেন সন্তানের জন্য। ক্যাপশনে নায়িকা বললেন, ‘তার আসার আয়োজন...’।

জামাকাপড় ও আনুষাঙ্গিক জিনিসপত্রগুলো সাজিয়ে রেখে সেটার পাশে বসে আছেন রাজ। আর তার কোলে হেলান দিয়ে শুয়ে আছেন পরী। এমনই ভালোবাসাময় ছবি শেয়ার করেছেন নায়িকা। যা দেখে মুগ্ধ হচ্ছেন ভক্ত-অনুসারীরা।

razz-pori
উচ্ছ্বসিত রাজ ও পরীমণি

উল্লেখ্য, গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন শরিফুল রাজ ও পরীমণি। এই সিনেমায় কাজ করতে গিয়েই পরিচয় হয় তাদের। আর পরিচয় হওয়ার মাত্র সাতদিনের মাথায় বিয়ে করেন তারা।

গত বছরের ১৭ অক্টোবর তারা গোপনে একে-অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, একটি সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন রাজ-পরী।

এদিকে পরীমণির মা হওয়ার প্রাক্কালে তার জন্য অনেকেই উপহার ও খাবার নিয়ে আসছেন। গত কয়েকদিনে তার জন্য নিজ হাতে রান্না করে খাবার নিয়ে এসেছেন অভিনেত্রী শিল্পী সরকার অপু ও নির্মাতা চয়নিকা চৌধুরী। দু’জনকেই ‘মা’ বলে সম্বোধন করেন নায়িকা। তারও আগে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা উপহার পাঠিয়েছেন পরীর জন্য।