NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

এনসিএলে প্রথমবার চ্যাম্পিয়ন সিলেট


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৪, ১২:৪০ এএম

এনসিএলে প্রথমবার চ্যাম্পিয়ন সিলেট

জয়ের সুবাস গতকালই পেয়েছিল সিলেট বিভাগ। আজ সেই সুবাসের পূর্ণতা দিয়েছে তারা। পূর্ণতা পাওয়ার সঙ্গে সঙ্গেই ইতিহাস গড়েছে সিলেট। প্রথমবারের মতো জাতীয় লিগে চ্যাম্পিয়ন হয়েছে দুই পাতা এক কুঁড়ি নামে পরিচিত বিভাগ।

 

সেটিও এক ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট। বরিশাল বিভাগের দেওয়া ১০৫ রানের লক্ষ্যে ৫ ‍উইকেট হাতে রেখে চ্যাম্পিয়ন হয়েছে তারা। অবশ্য চ্যাম্পিয়ন হওয়ার শুরুটা ভালো ছিল না সিলেটের। লক্ষ্য তাড়া করতে নেমে যে দলীয় ৭ রানের ব্যবধানেই দুই ব্যাটারকে হারায় সিলেট।

ওপেনার তৌফিক খান তুষারের ‘গোল্ডেন ডাকের’ বিপরীতে তিনে নামা মুবিন আহমেদ দিশান ঘরে ফেরেন ‘ডাক’ মেরে। দুজনকেই আউট করে ম্যাচ জমিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন পেসার রুয়েল মিয়া।

 

পরে অফস্পিনার সোহাগ গাজী আরেক ওপেনার পিনাক ঘোষকে ব্যক্তিগত ১৮ রানে আউট করলে চাপে পড়ার শঙ্কায় ছিল সিলেট। তবে দলীয় ২৭ রানে ৩ ‍উইকেট হারালেও পরে আর দলকে পথ হারা হতে দেননি অধিনায়ক অমিত হাসান ও নাসুম আহমেদ।

বাঁহাতি স্পিনার নাসুম ৪৪ রানে আউট হলেও ৩৮ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছেড়েছেন অমিত। 

 

সিলেটের জয়ের অর্ধেক কাজটা মূলত গতকাল নিশ্চিত করে বোলাররা। বরিশালকে দ্বিতীয় ইনিংসে ১৪২ রানে অলআউট করে। বোলিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ৪ উইকেট নেওয়া পেসার খালেদ আহমেদ।

এ জয়ে সিলেটের পয়েন্ট দাঁড়িয়েছে ষষ্ঠ ম্যাচে ৩৭।

এই রাউন্ডে অবশ্য চ্যাম্পিয়ন নাও হতে পারত সিলেট। তাদের চ্যাম্পিয়ন হওয়াটা শেষ রাউন্ডে নিয়ে যেতে পারত রংপুর বিভাগ। কিন্তু কক্সবাজারে তারা ঢাকা মহানগরের বিপক্ষে জয়ের সম্ভাবনা তৈরি করতে না পারায় ঘরের মাঠ সিলেটেই উদযাপনের উপলক্ষ্য পেয়ে যায় সিলেট।