NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

চরে আটকে গেল সুন্দরবন ১১, যাত্রী নিয়ে ফিরল সুরভী ৭


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৪:৩৯ পিএম

>
চরে আটকে গেল সুন্দরবন ১১, যাত্রী নিয়ে ফিরল সুরভী ৭

নিয়ন্ত্রণ হারিয়ে এমভি সুন্দরবন-১১ লঞ্চটি চরে আটকে গেছে। এতে লঞ্চটির একাংশ কাত হয়ে যায়। পরে এমভি সুরভী-৭ লঞ্চে যাত্রীদের তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (০২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে বরিশালগামী এমভি সুন্দরবন-১১ লঞ্চে এ দুর্ঘটনা ঘটে। লঞ্চটি চাঁদপুরের পশ্চিম মোহনপুর সংলগ্ন নদীতে চলমান অবস্থায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন লঞ্চের মাস্টার আলম সর্দার। তিনি জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা দিয়ে ওই স্থানে এসে লক্ষ্য করেন হাইড্রোলিক কাজ করছে না। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। লঞ্চের নিয়ন্ত্রণ নিতে তিনি চরের দিকে নিয়ে যান। সেখানে চরে আটকে পড়ে।

তিনি বলেন, নিকটবর্তী লঞ্চ এমভি সুরভী-৭ এ যাত্রীদের তুলে দেওয়া হয়েছে। আমরা এখনো চরে আটকে আছি। মূলত ভাটার কারণে চরে পানি কম। জোয়ার এলে লঞ্চ নামানো সম্ভব। আমাদের লঞ্চে ৪/৫শ যাত্রী ছিল। তিনি নিশ্চিত করেন, মেরামতের পর বর্তমানে লঞ্চটি হাইড্রোলিক ত্রুটি মুক্ত হয়েছে।

এমভি সুরভী-৭ লঞ্চের যাত্রী ওমর ফারুক বলেন, ঠিক কী কারণে সুন্দরবন লঞ্চটি চরে থামিয়ে রাখা হয়েছে জানি না। লঞ্চটি কিছুটা কাত হয়ে রয়েছে। তবে সুরভী-৭ লঞ্চ কাছে গিয়ে ওই লঞ্চের যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে যাত্রা শুরু করেছে। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ এই যাত্রী তার ফেসবুকে পোস্ট করেছেন।

তবে এ বিষয়ে নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের কারও বক্তব্য পাওয়া যায়নি।