NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে রাজত্বও ফিরে পেল ভারত


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৪, ০৮:৪৩ পিএম

অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে রাজত্বও ফিরে পেল ভারত

সকালের সূর্য দিনের সঠিক পূর্বাভাস দেয় না। তা আরেকবার প্রমাণিত হলো। পার্থ টেস্টে ভারত প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়াতে যারা ধরে নিয়েছিল ম্যাচ হারতে যাচ্ছেন জাসপ্রিত বুমরাহ-বিরাট কোহলিরা, তাদের গালে যেন চপেটাঘাতই করল ভারত। চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়ে।

 

অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ব্যবধানের জয় ভারতের। ২০১৮ সালে পার্থ স্টেডিয়াম উদ্বোধনের পর এই মাঠে প্রথম হার অস্ট্রেলিয়ার। বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে পুরনো সিংহাসনেও ফিরেছে ভারত।

33

নিউজিল্যান্ডের কাছে তিন টেস্টের সিরিজে ধবলধোলাই হওয়ার পর টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান হারায় ভারত।

এবার সেই স্থান ফিরে পেয়েছে তারা। পার্থের জয়ে যেন ‘এক ঢিলে দুই পাখি মেরেছে’ ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এবং তাদেরকে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় দুইয়ে পাঠানো।

 

২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৫ ম্যাচ খেলে ভারতের জয়ের শতাংশ ৬১.১১।

অন্যদিকে শীর্ষস্থান হারানো অস্ট্রেলিয়ার জয়ের শতাংশ  ৫৭.৬৯। এখন পর্যন্ত তারা ম্যাচ খেলেছে ১৩টি। ৯ টেস্টে ৫৫.৫৬ শতাংশ জয়ে তিনে আছে শ্রীলঙ্কা। চারে থাকা নিউজিল্যান্ডের ৫৪.৫৫ শতাংশ জয়ের বিপরীতে ৫৪.১৭ শতাংশ জয় নিয়ে পাঁচে আছে দক্ষিণ আফ্রিকা। ২৭.৫০ শতাংশ জয়ে ৮ নম্বরে আছে বাংলাদেশ।
১০ ম্যাচ খেলা বাংলাদেশের ওপরে আছে পাকিস্তান (৩৩.৩৩) ও ইংল্যান্ড (৪০.৭৯)। আর সবার শেষে আছে ১৮.৫২ শতাংশ জয় পাওয়া ওয়েস্ট ইন্ডিজ।