NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি
Logo
logo

টুনা মাছ আহরণে সহযোগিতার আশ্বাস মালদ্বীপের হাইকমিশনারের


খবর   প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৫, ১১:৩২ পিএম

টুনা মাছ আহরণে সহযোগিতার আশ্বাস মালদ্বীপের হাইকমিশনারের

বাংলাদেশকে টুনা মাছ আহরণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালদ্বীপের হাইকমিশনারের শিউনিন রশীদ।

রবিবার (২৪ নভেম্বর)  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে উপদেষ্টা ফরিদা আখতারের সঙ্গে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এক পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের ইতিমধ্যে সম্পাদিত কাজের জন্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের আহ্বান জানালে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ বিষয়ে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রসমূহ চিহ্নিত করে সেই অনুযায়ী কার্যকরী পদক্ষেপ গ্রহণের অভিমত ব্যক্ত করেছেন।

 

মালদ্বীপের হাইকমিশনার ইন্ডিয়ান ওশান টুনা কমিশনের সদস্য হিসেবে বাংলাদেশকে টুনা মাছ আহরণে সহযোগিতার আশ্বাস প্রদান করলে উপদেষ্টা বলেন, কার্যকরী দক্ষতা উন্নয়নে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।